Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 22th issue: July 2023,

 

শব্দখেলা -২২ ।। প্রিয়ব্রত দত্ত

 

 

 পাশাপাশি

১। তাপের প্রকাশ ৩। ভালুক ৫। বিজেতা, যুদ্ধে জয়ী ৬। রসগ্রাহী ৮। ছোটবেলায় পড়া না করার শাস্তি ১০। মৃত্যু পর্যন্ত ১২। পরিবর্তন ১৪। অগ্নি ১৫। সমীচীন, গানের সাথে বাজনার মিল ১৬। বানান ভেদে পৃথিবী

উপরনিচ

১। খালিদের দ্বারা দেওয়া মন্ত্রীদের উপাধি  ২। উদ্ধারকর্তা, রক্ষক, নাথ যোগে দেবাদিদেব ৩। সাহসী ৪। গলার হার ৭। রক্তাম্বু   ৯। বিম্বিসার যেখানকার প্রথম ঐতিহাসিক রাজা  ১০। গ্রীষ্মের ফল  ১১। আমন্ত্রিত আগন্তুক   ১২। অরণ্যে জাত  ১৩। লঙ্ঘন করা হয়েছে এমন। 

 

প্রিয়ব্রত দত্ত 
বর্ধমান।

 

(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:

kishalaymag@gmail.com

কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। )
 ____________________________________________________________________________________
 
  গত মাসের শব্দখেলা ২১-এর উত্তরঃ

পাশাপাশি 

১।নয়ন ৩। গহীন ৫। জনপদ ৬। লগুর ৮। পদধূলি

১০। চমচম  ১২। শরম  ১৪। মহীরুহ ১৫। কানন ১৬।রসাল

  

    

উপরনিচ

১। নকুল ২।  নজর ৩। গদগদ ৪। নরবলি  ৭। গুদাম ৯। ধূসর

 ১০। চলন্তিকা  ১১। চনমন ১২। শহর ১৩। মহল 

 

 _______________________________________________________________________________________

 🌈🌈🌈ছোটদের ক্যুইজ-২২🌈🌈🌈

                  🎯   

(1)  পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কোনটি ?

(2) ভারতের সবচেয়ে ছোট রাজ্যটির নাম কী ?

(3)ভারতের কোন রাজ্যের নামের অর্থ 'ঈশ্বরের বাসস্থান' ?

(4) বেদ শব্দের অর্থ কী ?

(5) ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি ?





                                      🎯🎯🎯

__________________________________________________________________________ 

(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:

kishalaymag@gmail.com

যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)

_______________________________________________________________________________________

 

ছোটদের  ক্যুইজ-২১ এর উত্তর 

(1) পঞ্চমবেদ

(2) দাঁতের এনামেল

(3) কেরল

(4)  কিউবা

(5) ভিক্টরিয়া হ্রদ



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়