Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। চিতাবাঘ ।। আনন্দ বক্সী


Cheetah | Differences between cheetah and leopard are huge dgtl -  Anandabazar 
চিতাবাঘ 
আনন্দ বক্সী

চিতাবাঘ ভালোবাসে সেই তৃণভূমি 
বড় বড় গাছ যেথা রয়েছে কমই। 
সাহারার দক্ষিণে পাবে একে খুঁজে 
পুব হিমালয়-কোলে আছে মাথা গুঁজে।
চিতাবাঘ হয়ে থাকে নানান প্রকার 
আলাদাই হয় সব রঙ ও আকার।
'প্যানথার'-'সেলোট' বা ওই 'জাগুয়ার'
পৃথিবীর নানা স্থানে নানা নাম তার। 

লম্বায় এরা প্রায় সেমি দুইশত 
গোল গোল দাগ গায়ে ভরা তার কত।
বলয়ের মাঝে আছে ছোপ বাদামির 
দেহটাকে করে সেটা আরো যে আমির।
শৈশবে শিখে যায় এরা গাছে চড়া 
খুব সোজা হয়ে যায় বানরকে ধরা।
ভালোবাসে খেতে এরা নানান জন্তু 
শিকার মাঝারি-ছোটো আকারে কিন্তু। 
কুকুর-বানর এর সবথেকে প্রিয় 
হরিণ-মাছ ও পাখি তাও ভোজনীয়।
একা একা থাকে এরা বেরোয় যে রাতে 
ধূর্ত যে এরা বেশ অতি মাত্রাতে। 
শিকার ধরতে এরা থাকে চুপিসারে 
সুযোগ পেলেই চাপে শিকারের ঘাড়ে।
প্রচন্ড গতি নিয়ে ঝাপিয়ে সে পড়ে 
একদম কষে তাকে জাপটে ধরে।
চেষ্টা করেও আর পায়না মুক্তি 
নির্জীব হয় তার সকল শক্তি।
ছালটা ছাড়িয়ে নিয়ে মজা করে বসে 
তারিয়ে তারিয়ে সে যে খায় খুব কষে।

মায়ের জঠরে থাকে দেড় মাস প্রায় 
ভূমিষ্ট হয়েই মাতে খুশি ও মজায়।
শাবক জন্ম দেয় এক থেকে ছয় 
মার নজরেই থাকে সারাটা সময়।

কিছু মানুষের ওই শিকারের লোভ 
পাচ্ছে সংখ্যা এর ক্রমশই লোপ।
পরিবেশ রক্ষায় দরকার একে 
মারবেনা একে আর কেউ আজ থেকে।
___________________________
  [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

বেলিয়াডাঙ্গা, দক্ষিণ বারাসত, জয়নগর, দক্ষিণ ২৪ - বপরগণা।
 
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া ।। ভিজে বসন্ত ।। শীলা সোম

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 19th issue: April 2023

কবিতা ।। হিন্দু- মুসলমান সম্প্রীতি ।। পলাশ পোড়ল

ভৌতিক গল্প ।। ভূতাবিষ্ট চরিত্রের সন্ধানে ।। সমীর কুমার দত্ত

গল্প।। সেবক বিসর্জন ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। রথের মেলা ।। গোপা সোম

ছড়া ।। তুতুর বিয়ে ।। শিবানী পান্ডা

কবিতা ।। স্বাধীনতা ।। তপন চক্রবর্তী

ছড়া ।। আমার গ্রাম ।। সুদামকৃষ্ণ মন্ডল

ছোটদের পাতা ।। ছড়া ।। নিমগাছ ।। উন্নীত কর্মকার

মাসের পছন্দ

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

নিবন্ধ ।। ভাষাচর্চায় রামমোহন রায় ।। অরবিন্দ পুরকাইত

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালনের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব ।। পাভেল আমান

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

গল্প ।। শিশুদের প্রাণ শিশু উদ্যান ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। খাঁচার পাখি ও বনের পাখি ।। অজিত কুমার জানা

নিবন্ধ ।। বায়ুদূষণ: একটি নীরব ঘাতক ।। ডঃ চিত্তরঞ্জন দাস

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২