Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ক্যুইজ, ধাঁধা, শবখেলা, 19th issue: April 2023,

 

শব্দখেলা -১৯ ।। প্রিয়ব্রত দত্ত

 

 

 পাশাপাশি

১।যার সীমা নেই ৩।  এক ধরনের চাল ৫। নববর্ষের নতুন খাতা ৬। পঞ্চ ব্যঞ্জনের একটি,এটা খেলেই গুণ গাওয়া যায় ৮। বাঙালীর প্রিয় খাবার ১০। কলকাতা যে মিষ্টির জন্য ভারতে বিখ্যাত ১২। ছাল ১৪।মজা করা ১৫। এক প্রকার উপকারী রান্নার উপাদান(বানানভেদে)  ১৬। আরাধনা।

উপরনিচ

১।আগুন   ২। খুব বড় মাপের মানুষ ৩। এখানেতেই তোতাপাখি ৪। চরম অবস্থা প্রাপ্ত  ৭। ছোটো বড়োর মাপকাঠি  ৯। যে ভাগ করে   ১০। ইনি হলেন বাল্মীকি    ১১। গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া  ১২। চিনি বা গুড় দিয়ে তৈরি এই মিষ্টি পুজোয় দেওয়া হয়।  ১৩। টপকে যাওয়া 

 

প্রিয়ব্রত দত্ত 
বর্ধমান।

 

(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:

kishalaymag@gmail.com

কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। )
 ____________________________________________________________________________________
 
  গত মাসের শব্দখেলা ১৮-এর উত্তরঃ

পাশাপাশি 

১। গায়েব ৩।  কালাম ৫। রেখাংশ ৬। লাবণ্য ৮। চানঘর 

১০। অজগর  ১২। অমিল  ১৪।  মিজোরাম ১৫। নকুল  ১৬। তক্ষণ 

  

    

উপরনিচ

১। গামলা  ২।  বরেণ্য  ৩। কাশ বন  ৪। মন্বন্তর  ৭। বরজ  ৯। ঘরামি 

 ১০। অরন্ধন   ১১। গরমিল  ১২। অমত  ১৩। লক্ষণ। 

 

 _______________________________________________________________________________________

 🌈🌈🌈ছোটদের ক্যুইজ-১৯🌈🌈🌈

                  🎯   

(1) ধৃতরাষ্ট্র ও রাণী গান্ধারীর একমাত্র কন্যার নাম কী?

(2) খাদ্য লবণের রাসায়নিক নাম কী ?

(3) বিষ্ণুর শঙ্খের নাম কী?

(4) কোন্ মহিলা বিজ্ঞানী একাধিকবার নোবেল পেয়েছেন?

(5) ৫০০ টাকার নোটের পিছনে যে ঐতিহাসিক স্থাপত্যের ছবি আছে সেটি কোথায় অবস্থিত ?





                                      🎯🎯🎯

__________________________________________________________________________ 

(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:

kishalaymag@gmail.com

যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)

_______________________________________________________________________________________

 

ছোটদের  ক্যুইজ-১৮ এর উত্তর 

(1) সুমিত্রা

(2) নাইট্রাস অক্সাইড

(3) পাঞ্চজন্য

(4) বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়

(5) ইরাকে



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়