Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। ছড়া দাদুর ছড়া ।। রণেশ রায়

Grandparent Grandpa, Grandpa, grandfather, hand, presentation png thumbnail 

ছড়া দাদুর ছড়া 

রণেশ রায় 



কে কি করে


ইঁদুর ওই কেঁদে মরে

বেড়াল পাছে খায় ধরে

বাঁদর ভোঁদড় নাচে গায়

শেঁয়াল কুকুর ঝগড়া বাধায় 

মেঘ ভেঙে বৃষ্টি ঝরে 

ভলুক দেখ পালায় দৌড়ে।


ফুলকলি রে ফুলকলি 


ফুলকলি রে ফুলকলি

তোকে একটা কথা বলি 

তুই একটা ফুলকো লুচি 

কলাপাতার সবুজ কচিl

তুই আমার ভাবের ভাবি

তোর কবলে খাই খাবি

আমার সঙ্গে চল যাবি

যাকে খুঁজিস তাকে পাবি

তুই যে আমার পরান তরী

তোর ভাবনায় আমি মরি।


ফুলকলি রে ফুলকলি

হারিয়ে গেলি কোন গলি 

ভয়ে আমি কেঁদে মরি

ডুববে আমার সোনার তরী?




   কে কি করে


বাগানে ফোটে ফুলের তোড়া

মুখে তাদের হাসি ভরা 

পাগলা ইঁদুর বন্ধু যারা

তারা জানি সবহারা

মাদুরের ওপর ছোটে তারা

বেড়াল তাদের করে তাড়া।

মোটা শেয়াল মাথায় টুপি 

নাম তার পাজি  গুপি 

সে করে হুক্কা হুয়া

খেতে চায় একটা চুয়া

বাঁদর চালায় গাড়ি

পৌঁছে যাবে নিজের বাড়ি।




আমরা 


আমরা এখানে মিলি সবাই

ঘুরি উড়ায় আমার ভাই

ধরি আমি তার লাটাই 

বন্ধুর সাথে আমার লড়াই

সন্ধ্যে শেষে ঘনায়  আঁধার 

বাবা  আমার আলো জ্বালায়

সেই আলোতে পড়া আমার

আমার দিকে মা তাকায়

হাসি দেখি মুখে তার।


 বিদায়


আকাশে ওই চাঁদ ওঠে

ক্ষুদে চোখে তারা ফোটে

মেঘ দেখ ডেকে ফেরে

টিপ টিপ বৃষ্টি ঝরে

সুয্যি মামা গভীর ঘুমে 

চাঁদ মামী তার স্বপনে 

বৃষ্টিতে দেখ রাবড়ি ঝরে 

সুয্যি মামা উঠে পড়ে 

গরম চায়ের বড় কাপে 

সে এখন রাবড়ি খাবে

চাঁদ মামী ডাকে ইশারায়

দিনকে মামা বিদায় জানায়। 




ওদের খেলা 


সাপ আর নেউলে উঠে বসে গাছে গাছে 

মাছ সাঁতরে চলে ঢেউ এ ঢেউ এ

সিংহের গর্জন জঙ্গলের মাঝে 

ময়ূর দেখ কেমন সাজে l

সূর্য   ওঠে  পূব আকাশে 

রাতে তারা মুচকি হাসে

ঘুড়ি ওড়ে বাতাসে।

__________________

 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়