Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। আলোর উৎসব ।। গোপা সোম

 

ন'লক্ষাধিক মাটির প্রদীপ জ্বালিয়ে নতুন রেকর্ডের সাক্ষী থাকল অযোধ্যা –  রোজদিন.in

 
আলোর উৎসব
গোপা সোম

দীপাবলীর রাত আসে, লয়ে আলোর রোশনাই,
ঘরে ঘরে আলোর মেলা, আনন্দের শেষ নাই।

প্রদীপ, মোমবাতি, টুনি বাল্‌বের বিপুল আয়োজন,
আকাশ কাঁপানো শব্দ-বাজিরও চলে বিপণন।

তুবড়ি, ফুলঝুরির বিচ্ছুরণ, দেখতে  লাগে ভালো,
উঁচুতে ওঠে আকাশপ্রদীপ, সাথে নীরব আলো।

হয় যে সরব, নীরব আলো, বাজির বিস্ফোরণে,
কত যে হয় ক্ষয়-ক্ষতি, তারই প্রমাদ গোনে।
হয়  দীপাবলীতে জগজ্জননী শক্তির আরাধনা,
শক্তি ব্যক্ত করার তরেই বাজির উপস্থাপনা।

শব্দ বিহীন বাজির ব্যবহারে নাই কোনো মানা,
মাত্রাতিরিক্ত শব্দ বাজির বহুল বিড়ম্বনা।

একের আনন্দ না যেন ডাকে অন্যের বিপদখানি,
উচ্চমাত্রার শব্দবাজি নিষিদ্ধ হয়েছে জানি। 

তবু কেন আজ লঙ্ঘিত নিয়ম, শব্দবাজি পোড়ে, 
মনুষ্যত্ব হারিয়েছে মানুষ, ক্ষমতা অপব্যবহারে।

বাইরে নয়, আসুক দীপাবলী মানুষের অন্তঃপুরে,
আলোর রোশনাই, বাজি-পটকা, থাক সরে দূরে।। 
______________________________________
  [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়