Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। এলাচ ।। আনন্দ বক্সী

এলাচের অজানা আশ্চর্য গুণ 
 এলাচ
আনন্দ বক্সী 

আদি বাসভূমি ছিল  ভারতের দক্ষিণ 
সেথা হতে করে আজ  পৃথিবী প্রদক্ষিণ।
আদা-পরিবারেরই  এ যে এক সদস্য 
মশলা হিসাবে জানে  একে সারাটা বিশ্ব। 
ছোট-বড় দুই রূপে  একে পাবে ধরাধামে 
সহজ-সস্তা নয়  এটি মহার্ঘ দামে।
টাকু বা ডিম্বাকার  এর দেহের গড়ন
রাজকীয় যেন সব   তার ধরনধারন।
পাতলা পাপড়ি সম  এর বাইরের স্তর 
অন্তরে কুচোদানা  বসে থাকে পরপর।
হলুদ-বাদামি হোক বা সে লালচে বাদামি 
দানাগুলো আমাদের অতি মঙ্গলকামী।
সবুজ ও কালো রঙ এর ত্বকে দেখা যায় 
তীব্র শীতল স্বাদে এ যে জিভ চমকায়। 
গরমমশলারও  এটি এক উপাদান 
গোটা-গুঁড়ো দু'ভাবেই এতে করে যোগদান। 
ভারত-রাজ্যগুলি একে নানা নামে ডাকে 
'এলাচ' নামেই ভাই চেনে বাঙালিরা একে। 

ভিটামিন এ-সি আছে এর দেহখানিজুড়ে 
খনিজ-প্রোটিন পেতে একে খাও বেশি করে।
ফাইবার-ফ্যাটটাও তুমি এর কাছে পাবে 
অ্যান্টিঅক্সিডেন্ট পেতে কার কাছে যাবে?

আমিষ ও নিরামিষ নানা পদ রান্নায় 
এলাচের অবদান চট করে ভোলা দায়।
বিরিয়ানি রাঁধো এতে আর কাবাব-পোলাও 
স্বাদ ও গন্ধ বলে আগে মুখে তুলে নাও।
পায়েস-হালুয়া করো কিম্বা ক্ষীর-মিষ্টি 
এর যোগে হয়ে ওঠে অন্য সে সৃষ্টি। 
লস্যি বানাও এতে আর স্যালাড ফলের 
অপরূপ সৌরভ তুমি পাবে সদা টের। 
আইসক্রিম-কফি-চায়ে যদি দাও এর গুঁড়ো 
স্বাদ তার ছুঁতে চায় যেন পাহাড়ের চুড়ো। 

ঔষধ রূপেও যে আছে নানা কাজ তার 
নানা রোগ উপশমে একে খুব দরকার। 
প্রতিরোধ করে এটি মধুমেহ-অবসাদ 
অম্বল সাথে লড়ে করে দেয় কুপোকাত। 
রুখে দেয় শুনি এটি ক্যান্সার-হৃদরোগ 
মাথাব্যাথা-হাঁপানির কমে যায় দুর্ভোগ। 
মানসিক চাপ কমে এতে, কমে কাশি-জ্বর 
কোষ্ঠকাঠিন্যকে এ যে করে দেয় পর।
কেশকে দীর্ঘ করে আর গোড়া মজবুত 
কালো দাগ দূর করে ত্বকে রাখেনাতো খুঁত। 
ঠোঁটকে কোমল করে আনে গোলাপির আভা 
স্বচ্ছতা এনে ত্বকে বাড়ায় যে তার প্রভা।
হার্টবিট ভালো রাখে চুলকানিকে হারায় 
মুখের দুর্গন্ধ এটি সহজে তাড়ায়। 
হঠাৎ পেশিরটানে এ যে খুব দরকারি 
উচ্চ রক্তচাপে একে প্রয়োজন ভারি। 
পরিপাক ভালো করে স্মৃতিশক্তি বাড়ায় 
দাঁত ও মাড়ির রোগ এ যে সহজে সারায়।

বিপদ বাড়তে পারে যদি খাও হরদম 
গলব্লাডার স্টোনেতে এ খেওনা একদম।
নেপাল-ভূটান-চিনে এর চাষ হয় জানি 
'মশলার রানি' বলে একে সক্কলে মানি।
_______________________________
গ্রাম-বেলিয়াডাঙ্গা,ডাক-দক্ষিণ বারাশত, থানা-জয়নগর,
জেলা-দক্ষিণ ২৪পরগনা,সূচক-৭৪৩৩৭২।

  [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]








মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ষোড়শ সংখ্যা : জানুয়ারি ২০২৩

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

ভ্রমণকাহিনি ।। ভুবনমোহিনী ভুটান ।। জয়ন্ত দাস

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছড়া ।। স্বর্গসুখ ।। দীনেশ সরকার

ছড়া ।। জীবন গড়ো ।। গৌর গোপাল পাল

ছড়া ।। খোকার সাধ ।। সৌপর্ণী রায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪০ ।। মার্চ ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২