Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। শীতের প্রাণ ।। অজিত কুমার জানা

Pin by dipate on Peinture in 2022 | Female art painting, Art drawings  beautiful, Art drawings for kids 
শীতের প্রাণ 
অজিত কুমার জানা 

হেমন্ততেই শীতের ছোট্ট খুকি, 
উত্তরে হাওয়ার ডাল ধরে। 
দুলছে যেন খুশির দোলায়, 
শীত আসছে পা,পা,করে।।

ধানের শিষ মারছে উঁকি, 
হেমন্ত রোদের ঘোমটা খুলে। 
চাষীর মুখে চাঁদের টুকি, 
লক্ষ্মী ওঠে ক্ষেতে দুলে।।

পালং মূলোর খোকা খুকি, 
সবজি মাঠে নাড়ছে পাতা। 
শিশির স্নানে হাত-পা তুলে, 
খুলছে শুরুর জীবন খাতা।।

 হেমন্ততেই শীতের ছোট্ট খুকি, 
শীতের গলায় গাইছে গান। 
গাছের পাতা পড়ছে ঝরে, 
জাগছে বুকে শীতের প্রাণ।।
______________________

অজিত কুমার জানা 
গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর, জেলা হাওড়া, 
পিন-৭১১৩০১,পশ্চিমবঙ্গ। 

  [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়