Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১৪।। নভেম্বর ২০২২

 




সম্পাদকীয়

উৎসবের দিন শেষ হল। শান্ত হল সব কোলাহল, কলরব। ছোট বন্ধুরা, দীপাবলি আর কালীপুজোর আলোর রোশনাই-এ আশা করি খুব মজা করেছো তোমরা। জানি হেমন্তের  বিকেলের সোনালী আভার মতো বিষণ্ণতার ছোঁয়া লেগেছে তোমাদের হৃদয়ে। আবার একটি বছরের অপেক্ষা। আশায় বুক বেঁধে এবারে নামতে হবে নতুন যুদ্ধে। সামনে পরীক্ষা।আশা করি পড়াশোনা ভালোই হচ্ছে তোমাদের।
পড়াশোনার ফাঁকে একটু অবসরে, কিশলয়ের পাতায় চোখ বুলিয়ে নিও। হাসির, মজার ছড়া, কবিতায় আনন্দ পাবে তোমরা।পত্রিকা কেমন লাগলো মতামত দিও।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো।

 

শুভকামনাসহ--

প্রিয়ব্রত দত্ত ও কার্তিক চন্দ্র পাল।
কার্যনির্বাহী যুগ্ম সম্পাদক,
কিশলয় মাসিক শিশুকিশোর ই-ম্যাগাজিন
১২ ই, নভেম্বর, ২০২২
 =============
 
বিঃদ্রঃ অনুগ্রহ করে স্ক্রিন শেয়ার নয়, লেখার লিঙ্ক শেয়ার করুন। যত্ত খুশি।
 প্রচ্ছদ-চিত্র: ইন্টারনেট মাধ্যম থেকে গৃহীত 

-------------০০০------------- 

 সূচিপত্র 


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়