Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। ভালোবাসার আঁচ ।। নিরঞ্জন মণ্ডল

 ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে দুই বন্ধুর সংলাপ

 

ভালোবাসার আঁচ

নিরঞ্জন মণ্ডল


তাদের কথা ভাবছি বসে যাদের সাথে আড়ি
আর যাবনা যাবই না ঠিক আর তো তাদের বাড়ি!
চলতে পথে কোথাও যদি হঠাৎ দেখা হয়
এগিয়ে এসে বন্ধু বেশে কথাও যদি কয়
বলব তাদের--তোমরা আমার বন্ধু ছিলে বটে
এখন সে সব আবছা আমার ভাব-ভাবনার পটে ;
উজ্বল তারে করতে হলে হাঁটো আমার পাশে
ভরাও বাতাস মিষ্টি গানের সুর-ঝুরঝুর বাসে।
তার ছোঁয়াতে উঠলে নেচে আমার অসাড় মন
নতুন আলোয় ঝিকমিকাবে বুকের আঁধার কোণ।
তখন আবার বন্ধু বলে ধরব তোমার হাত,
থাকব পাশে ঘনিয়ে এলে নিকশ কালো রাত।

নইলে তোমার সাথে আমার ভাঙব না সেই আড়ি,
দূর আকাশে মেঘরা যেথায় নিতুই জমায় পাড়ি
বাউল বেশে অচিন দেশে নেবই তাদের পিছু
পেরিয়ে নদী সাগর পাহাড় মুখটা করে নিচু
নিরুদ্দেশেই যাব এবার মানব নাকো মানা,
গল্প কথা ভাবছ এ সব আমার আছে জানা।
কিন্তু জেনো কল্পনা নয় সত‍্যি এটাই হবে
তখন জানি বেবাক সবাই আমার কথাই কবে!

এসব কথা ভেবেই যদি দুঃখ মনে পাও
একটি বারের জন‍্যে নিপাট আমার পানে চাও।
হাত বাড়িয়ে ডাকলে কাছে চুপ কি থাকা যায়?
ভাঙব আড়ি,ধরব ও হাত--এ মন সেটাই চায়।
বন্ধু বিনে এই জগতে যায় কি বাঁচা একা?
ভালোবাসার আঁচেই মেলে নতুন ভোরের দেখা।
______________________________________
 
নিরঞ্জন মণ্ডল
উত্তর 24 পরগণা। 

 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়