Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। পাড়ারকাকা ।। দীনেশ সরকার

 
Profile for খগেনদা বলছি

 

পাড়ারকাকা

দীনেশ সরকার

 

নরেনকাকা লোকটি ভালো

সবাই ডাকে 'কাকা'

সদাহাস্য মুখখানি তার

যেন মধুমাখা।

 

আপদ বিপদ যখন তখন

সবার ঘরেই থাকে

খবর পেলেই নরেনকাকা

যান ছুটে একডাকে।

 

হাসপাতালে নিতে হলে

নাওয়া খাওয়া ভুলে

অন্যের বিপদ নিজের ভেবে

নেবেন কাঁধে তুলে।

 

ছেলেদের সব একজোট করে

প্রতি রবিবারে

ড্রেন সাফাইয়ে নামেন তিনি

রুখতে কি কেউ পারে?

 

পুকুর ভরাট বন্ধ করতে

খেলেন তিনি লাঠি

পাড়া-পড়শি সবাই সাথে

মানুষটি যে খাঁটি।

 

বলেন তিনি, গাছ কেটো না

পারলে লাগাও চারা

পরিবেশটা থাকবে ভালো

শীতল হবে পাড়া।   

 

ছেলেমেয়ে কচিকাঁচা

সবাই যে তার প্রিয়

বলেন তিনি, মাঠে গিয়ে

খেলার খুশি নিও।  

 

সব কাজেতেই নরেনকাকার

সবার আগে থাকা

তাই তো সবাই ভালোবাসে

তাই তো পাড়ার কাকা।  

____________________________________

 

 

 

দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ
 সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর,
 পশ্চিম মেদিনীপুর ---- ৭২১৩০৬

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়