Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। আমার সোনা ।। পিঙ্কি ঘোষ



আমার সোনা

 পিঙ্কি ঘোষ


সোনা আমার বায়না ধরে মেঘের বাড়ি যাবে
মেঘের ছাদে উড়িয়ে আঁচল চাঁদের পাহাড় পাবে,
নীল আকাশে সাদা মেঘের আজগুবি আলপনা
আমার সোনার মনের মাঝে স্বপ্নের জাল বোনা,
চাঁদের দেশের চড়কা বুড়ির খোঁজ রাখেনা কেউ
সাত সমুদ্র তেরো নদীর বাঁধ ভাঙে আজ ঢেউ,
সোনার মনে প্রশ্ন হাজার ধারাপাতের পাতায়
কলম হাতে বসে আছে লিখবে সে আজ খাতায়,
কেউ কি জানো কোথায় আছে আলাদিনের ঘর
সোনা আমার শিখবে যাদু থাকবে না কেউ পর,
মেঘের সাথে করবে খেলা, হাওয়ায় সাথে আড়ি
জ্যোৎস্না মাখা সন্ধ্যা বেলা যাবে চাঁদের বাড়ি,
নীল তারাদের প্রদীপ জ্বলে গোটা আকাশ জুড়ে
সোনা আমার পদ্য বলে মনকারা সেই সুরে,
একটা সকাল আনবে সোনা সব‌ পেয়েছির দেশে
সব সোনারা সুর মিলিয়ে উঠবে আবার হেসে।

___________________________________________________


পিঙ্কি ঘোষ,
কলকাতা :-59,
পশ্চিমবঙ্গ।
.....................................................….........                     
             

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়