Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গদ্য ।।ট্রেনের কামরায় ।। মানস কুমার সেনগুপ্ত

               

Danapur - Anand Vihar Terminal Jan Sadharan Express (UnReserved)/13257  Picture & Video Gallery - Railway Enquiry

 ট্রেনের কামরায় 

                                   মানস কুমার সেনগুপ্ত


                      ট্রেনের  কামরায়  দূর  বা নিকট যাত্রায় কত আনন্দময় স্মৃতি জড়িয়ে থাকে। আবার বেদনাদায়ক স্মৃতি অনেকেই বহন করে চলেন  আজীবন, এমন ঘটনাও কিছু থাকেই। 
               সস্ত্রীক তামিলনাড়ু ভ্রমণে গিয়ে, রামেশ্বরম থেকে মাদুরাই ঘন্টা চারেকের ট্রেন যাত্রায় অসংরক্ষিত কামরায় কোনক্রমে একটু বসবার জায়গা পেয়েছিলাম সামরিক বিভাগে চাকুরীরত এক ভদ্রলোক এবং তার পরিবারের বদান্যতায়। অন্ধ্র প্রদেশ প্রবাসী কিছু সরল গ্রাম্য সহযাত্রী  এসে গেলেন আশেপাশে। তাঁরাও সব চলেছেন মাদুরাই মন্দির দর্শনে। আমরা কষ্টেসৃষ্টে দু -একজনকে একটু বসবার জায়গা করে দিতে পারলেও, অধিকাংশই হাসিমুখে বসে পড়লেন কামরার মেঝেতে। এরপর শুরু হল আমাদের কাছে দুর্বোধ্য তেলেগু ভাষায় তাদের সমবেত সঙ্গীত। ওনাদের মধ্যে একজন বর্ষীয়ান মানুষ  গানের মূল কন্ঠে ছিলেন। বাকি কয়েকজন গলা মেলাচ্ছেন। শুনে মনে হচ্ছিল লোকসুর আর ভক্তিগীতির সংমিশ্রণ। বেশ ভালো লাগছিল। গানের সুর আর ছন্দ যে  ভাষার সীমা অতিক্রম করে এক অন্যরকম অনুভুতির জগতে পৌঁছে দেয়, সেকথা আবার নতুন করে বুঝেছিলাম। কোথা থেকে যে চারটি ঘন্টা অতিক্রান্ত  হয়ে গেল, বুঝতেই পারলাম না। ট্রেন থেকে মাদুরাই নেমে দলটি ভীড়ে অদৃশ্য হয়ে গেল। আমরাও রওনা দিলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। 
         

_______________________________________________________________________________________

মানস কুমার সেনগুপ্ত, ১৭/৮, আনন্দ মোহন বসু রোড, দমদম, কলকাতা ৭০০০৭৪


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। কে? ভেবে বলো ।। সমীর কুমার দত্ত

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

কবিতা ।। বাবা ।। ছোট্টু রায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছোটগল্প ।। ধরণীর দয়া-রাজ ও হিংসুটে বোনেরা ।। শংকর ব্রহ্ম

কবিতা ।। কবিপ্রণাম ।। রণেশ রায়

প্রবন্ধ ।। বিশ্ব পরিবেশ দিবস পালনের ইতিহাস ও তাৎপর্য ।। অভিজিৎ দত্ত

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

কবিতা ।। কবিপ্রণাম ।। রণেশ রায়

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২