Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। মানুষের বিধান ।। হারান চন্দ্র মিস্ত্রী



[ছবিঃইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 
 মানুষের বিধান 
হারান চন্দ্র মিস্ত্রী    
       
পশু পাখি মানুষ বৃক্ষ  
নিয়মে হয় অগ্রসর। 
একের ক্ষতি হলে তখন 
অন্যের ক্ষতি দেখে নর।     
      
এই প্রকৃতি ক্ষুন্ন হলে 
সেই প্রভাবে ধুকবে সব,    
দূষণে কেউ অন্ধ বনে 
কেউবা হারায় মুখের রব।     
       
অনিয়মে বাড়ছে যারা 
তাদের খাটো করতে চায়,   
প্রকৃতির এই বিধান থেকে 
বলো বা কে মুক্তি পায়।    
       
অসৎ কর্মে নিষ্ঠ যিনি  
কেহ ভালো বাসে না, 
মন ও মতি ক্ষুন্ন হলে 
আশীষ যে তার মেলেনা।   
      
নিজের সুখের জন্যে বিধান 
করলে চালু মানবে কে? 
সেই বিধানে সবার ক্ষতি 
হলে আঘাত হানবে যে।    
      
মনুষেরই উপকারে  
করলে আইন হবে জয়,  
ক্ষতির দিকে লক্ষ্য হলে 
দেখা দেবে অবক্ষয়।
 _____________
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
হারান চন্দ্র মিস্ত্রী  
গ্রাম ও পো:-আমতলা, 
থানা- ক্যানিং, 
জেলা-দক্ষিণ ২৪পরগনা
    

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়