Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। পাঁচটি ছড়া ।। সুশান্ত সেন

[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 

বাড়ি 

সুশান্ত সেন 


নদীর ধারে আছে আমার ছোট্ট একটা বাড়ি
রাত্রি দিন সেই বাড়িতে চলছে কাড়াকাড়ি
কোন ঘর টায় বসা হবে কোন ঘরটা শোবার
চিন্তা আর বাক বিতন্ডায় সারাটা দিন কাবার।
দখিন দিকের জানলা দিয়ে বিকেল বেলার রোদ
হিমেল হাওয়ার সাথে মিশে বাড়ায় সংযোগ।
সেই বাড়িটির ভেতর দিকে একটি উঠান আছে
শিউলি ফুলের গন্ধ ঝরে দু পাশে দুই গাছে ,
বাড়ির পাশে ছোট্ট বাগান বাঁশের বেড়ায় ঘেরা
সেই বাগানে খেলা করে দুষ্টু শালিখেরা।
তোমার যখন সময় হবে এই বাড়িতে এসো
ছোট্ট হলেও লাগবে ভালো বাড়ির পরিবেশ ও।


[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 

কথা


যত কথাই বল না কেন সব কথারই শেষে
হুক্কা হুয়া র মতন আওয়াজ শ্বাসের সাথে মেশে,
সেই শ্বাসেতে বাটনা বাটে শিল নোড়াতে বুড়ি
অন্ধকারে মাঞ্জা দিয়ে যদু ওড়ায় ঘুড়ি।
তাল পাতার বাতাস খেলে, সর্দি কেন সারে
আলপনা দেয় হস্তী মূর্খ কাপড় মেলার তারে।
এই জগতের আজব খেলায় খাচ্ছি বেজায় দোল
জিরাফ দাদা মুখ তুলে চায়, ভালুক বাজায় খোল।
গান গাইতে হলো যখন বঙ্গ মেলার প্রান্তে
উচ্চস্বরে হেশ্র্যা রব , কি করে হয় জানতে !
সর্ব কথার শেষেই জানি ঘামতে থাকা সত্যি
কোরতে খানা ভাগের গরু, জমেনি এক রত্তি।

[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 

রামবাবু


রামবাবু করলেন হাঁচ্ছো 
হাতে নিয়ে তুলি টা
নেড়ে নিয়ে খুলি টা,
তোমরা কি শুনতে পাচ্ছ ?

রাম বাবু বললেন সর রে
হাতে নিয়ে খুন্তি
মাথা ধরে গুনতি
আকাশের কুঁজোটাকে ভর রে।


রাম বাবু বললেন চাই কি
জল ভরা সন্দেশ
পান্তুয়া দরবেশ
আজ এই সন্ধেতে পাই কি !


[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 

সবুর


সবাই জেনো সকাল বেলায় আমসত্ত্ব খেলে
পায়দা এসে রাত্রি কালে পুরবে তোমায় জেলে।
উপুড় করে তোমায় রেখে হুংকার এক ছেড়ে,
থুতনি ধরে দাড়ির ডগা একটু দেবে নেড়ে।
ঢালবে কানে ফোঁটা দুয়েক গন্ধ লেবুর রস
কানের পোকা পালিয়ে যাবে করবে তোমায় বশ, 
অন্ধ মুনির ভক্ত হয়ে দুই কে বলবে চার
হিসেব খানা গুলিয়ে দেবে বেবাক বারে বার।
আমসত্ত্ব খেওনাকো সকাল হলে পরে
একটু খানি সবুর করো সবুরে মেওয়া ঝরে।

[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 

ভূত

শান্ত ভুতের মামদো ছানা
              এলো কখন এই রাতে
ঘন্টা নেড়ে গাইছে তেড়ে
               ফুচকা খেয়ে মৌতাতে,
বাজনা বাজায় রাজা সাজায়
                চেঁচায় দেখি অকস্মাৎ
ডুগডুগি তে আচম্বিতে
                 বোল টা তুলে কাটায় রাত।
পেত্নী গুলো গাছের তুলো
                  ছড়িয়ে দিল দিকবিদিক,
ব্রহ্মদত্তি বাড়ায় শক্তি
                   মেজাজ দেখায় আসুরিক।
মেছো ভূতের গেছো শ্যাঙাত
                   বাড়িয়ে দিল একটি পা
পালায় দেখি দানো সেকি
                    ভয়ে কেন ঘামছে গা।
আয় না সবাই দেখতে পাবি
                    ভুতের নানা রকম ফের
গানের গলা খুলবে ভালো
                     পাবি নাকো একটু টের।
_________________________________
সুশান্ত সেন
৩২বি, শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

শব্দছক,ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 2nd issue: November2021

ছড়া ।। ফাল্গুনে ।। মশিউর রহমান

নিবন্ধ ।। বায়ুদূষণ: একটি নীরব ঘাতক ।। ডঃ চিত্তরঞ্জন দাস

কবিতা ।। তফাত ।। বন্দনা কুন্ডু

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ভ্রমণকাহিনি ।। ভুবনমোহিনী ভুটান ।। জয়ন্ত দাস

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

ছড়া ।। খুকির রথ দেখা ।। সুব্রত কুণ্ডু ।।

ছড়া ।। একটু ভালোবাসা ।। তপন চক্রবর্তী

ছড়া ।। বাড়ির উঠানে খেলুক শিশু ।। রানা জামান

মাসের পছন্দ

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

কবিতা ।। খুকির বায়না ।। খগেশ্বর দেব দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া ।। ভাবে খুকু ।। দীনেশ সরকার

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

ছড়া ।। গোলরক্ষক ।। সুশান্ত সেন

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২