Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। রাত্রিযাপন ।। হারান চন্দ্র মিস্ত্রী

 The joy of nightwalking under the stars | BBC Sky at Night Magazine

রাত্রিযাপন

হারান চন্দ্র মিস্ত্রী


আকাশ আমার মাথার উপর

রাতেতে চাঁদ জ্বালায়,

সেই আলোতে সবুজ ঘাসে

শুলেই তন্দ্রা পায়।


অমোঘ শান্তি বিরাজ করে

মনের গহীন কোণে,

শহর থেকে দূরে আছি

যেন গভীর বনে।


কিন্তু হেথা নাই পরাজয়

রশির টানাটানি

বাঘ শিয়ালের হিংস্র প্রভাব

হত্যা হানাহানি।


বরং আকাশ লক্ষ কোটি

জ্বালছে তারাবাতি,

আকাশগঙ্গা আমার সাথে

জাগবে সারারাতি।


ভোরের বেলা নিদ্রা যাবার

সময় যখন হবে

তখনি ঘুম ভাঙবে আমার

পাখির কলরবে।

________________________________

 

হারান চন্দ্র মিস্ত্রী

গ্রাম ও পো: - আমতলা,

থানা - ক্যানিং,

জেলা - দক্ষিণ ২৪ পরগনা,

পিন - ৭৪৩৩৩৭

ভারত

 

 

 

[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]




মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়