Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

বিশেষ রচনা ।। আকাশের কথা ।। মনোরঞ্জন ঘোষাল

 

আকাশ নীল দেখায় কেন ? - Faith and Theology

আকাশের কথা

মনোরঞ্জন ঘোষাল


ছোট বেলায় দিনের আলোতে মাঝে মাঝে নীল আকাশের দিকে তাকিয়ে দেখতাম। গামলার মত উল্টানো নীল আকাশ। মাথার উপরে ছাদের মত আমাদের ঘিরে রেখেছে। কত বড় সে। যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত সে ছড়িয়ে রয়েছে। সামনের ঐ ফাঁকা মাঠ পেরিয়ে দূরে জঙ্গলের ওপারে যেন মিশে গেছে। দিনের বেলায় সূর্য তার গা বেয়ে এক দিক থেকে অন‍্য দিকে চলে যায়। 
সূর্য ঠিক সময় ধরে নিয়ম করে রোজ এমনটি করে। 
মেঘেরা ঐ আকাশের কোল দিয়ে উড়ে যায়। কত পাখি ওড়ে। তবে তারা আকাশের কোলের কাছে মেঘেদের মত যেতে পারে না। 
তবে উড়োজাহাজ একেবারে আকাশের গা বেয়ে যেতে পারে। কখনও মেঘেদের থেকেও উপরে একেবারে আকাশের গা ঘেঁসে চলে। 
ঘুড়ি যেতে পারে না। হয়তো পারে, অত সুতো কোথায়? আবার বেশি দূর পাঠালে  ওরা সুতো ছিঁড়ে চলে যায়। 
গরমের সময় জমির আলে বেনার গোড়ায় বাঁসা বাঁধে যে ছোট ছোট  ভরা পাখি গুলো। তারাও আকাশকে ছুঁতে ছুটে যায়। পারে না। কিছুটা উপর দিকে উঠে  ধপ করে নীচে নেমে আসে। ঠিক ঢিল ছুড়ে দেবার মত। 
তখন থেকেই আমি ভেবেছিলাম, আকাশটা আসলে আমাদের মাথার উপর নীল রঙের একটা কাপড়ে তৈরী চাঁদোয়া। 
রাতের অন্ধকারে সেই নীল রঙ দেখা যায় না। সব কালো হয়ে যায়। ঐ চাঁদোয়ার গায়ে গুটি গুটি পায়ে হেঁটে চলে চাঁদ। তবে সে সূর্যের মত নিয়ম করে গোটা রাত ধরে, এপার থেকে ওপারে যায় না। কখন হনুমানের মত কোথা থেকে লাফিয়ে পড়ে সেই চাঁদোয়ার গায়ে। আবার কখন চলে যায়।
তারারা সকলে ঐ আকাশের গায়ে লুকিয়ে থাকে।  চাঁদের মত নড়াচড়া করে না। অনেকে চাঁদকে ভয় পায়। তাই লুকোচুরি খেলার মত টুকি টুকি করে। তবে সকলে না। অনেকেই বুক ফুলিয়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে থাকে নিজেরা। 
ভারী সুন্দর লাগত দেখতে। মাঝে মাঝে মনে হতো যেন কালো কাপড়ে কেউ  ছোট বড় চুমকি বসিয়ে দিয়েছে। 
এমন ভাবনা নিয়ে দিন চলে গেল। আমি বড় হয়ে উঠলাম। 
লেখাপড়া করছি। একদিন জানতে পারলাম ও আকাশ  চাঁদোয়া, তবে কাপড়ের তৈরী নয়। আসলে আকাশ বলে অমন কিছু নেই। 
বেশ অবাক হলাম! তাহলে সূর্য, চাঁদ কোথায় হাঁটে? তারারাই বা কোথায় থাকে? 
আরো অবাক হলাম জেনে যে, ওরা সকলে ভেসে বেড়ায় শূন‍্যে।
______________________________________________________________________________
 

মনোরঞ্জন ঘোষাল
আত্মারামপুর
পশ্চিম রামেশ্বরপুর
বজ বজ
দক্ষিণ চব্বিশ পরগণা
পিন 700140


 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জাগাতে হবে ।। কাজল আচার্য

কবিতা ।। কবিপ্রণাম ।। রণেশ রায়

ছড়া ।। ভূতের নাতি ।। বদরুল বোরহান

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছড়া ।। শারদীয় ।। নিরঞ্জন মণ্ডল

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

ছড়া ।। মায়ের অভাব ।। রূপালী মুখোপাধ্যায়

মাসের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

গল্প ।। সূর্যোদয় ।। দীপক পাল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২