Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। মেঘের দূরত্ব।। অরবিন্দ পুরকাইত

মেঘের দুরত্ব; কিশলয় 
মেঘের দূরত্ব 
অরবিন্দ পুরকাইত 


বর্ষাকালে খেলতে গিয়ে মাঠে 
আমাদের বেশ তর্কে সময় কাটে।
ক'খানা বাঁশ জুড়লে মেঘের নাগাল পাওয়া যাবে!
শিন্টু বলে এবার এসে ঘুরে :
এখানে মেঘ দেখছ অত দূরে—
দার্জিলিঙে জলভরা মেঘ হাতের কাছেই পাবে।

দেখলে হয়তো মেঘের মাঝেই আছ 
আবছা হয়ে আসছে পাহাড় গাছও—
কখন যে মেঘ নিল তোমায় আপন ঘেরাটোপে!
পাহাড় চড়ে মেঘ এই হামা দিয়ে, 
নামছে কোথাও গড়িয়ে গড়িয়ে!
নানারঙা মেঘ কোথাও আটকে পাহাড়-খোপে।

কখনও জোর হঠাৎ হাওয়া আসে 
উধাও হয়ে যায় মেঘেরা ত্রাসে!
হাওয়ার সঙ্গে মেঘের কেমন লুকোচুরি চলে!
দেখলে কেমন ঝকঝকে রোদ্দুরে
উঠল হেসে পাহাড় কাছে দূরে!
নেড়া পাহাড়, গাছপালা সব আপন রূপে ঝলে!

মাঝে মাঝে মেঘ বা বৃষ্টি এসে
ঘর-বারান্দায় দেয় হানা অক্লেশে, 
পাহাড়ের খাঁজ বেয়ে ছোটে জল প্রচণ্ড ধারে!
'বৃষ্টি নামা' বলা কি ঠিক মানায় 
খেলার-সঙ্গী মেঘটি যদি ভাসায়—
দেখলে কখন কুয়াশা-মেঘ ভেজায় একেবারে!
_________________________________

অরবিন্দ পুরকাইত,
গ্রাম ও ডাক — গোকর্ণী,
থানা — মগরাহাট,
জেলা — দক্ষিণ চব্বিশ পরগনা।
[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়