Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। সোনার ধানে খুশি আনে ।। কার্ত্তিক‌ মণ্ডল

   স্বপ্ন জগৎ - আভরণ ******* সোনার ধান সোনার ক্ষেত সোনা সোনা... | Facebook 
সোনার ধানে খুশি আনে
          কার্ত্তিক‌ মণ্ডল
স্নিগ্ধ সোহাগ বাতাস এসে,যায় দুলিয়ে সোনার ধান
সোনা সোনা গন্ধে বিভোর মাতাল হয় রে এ অঘ্রান।
কী কষ্ট না ক'রে চাষী ভরায় মাঠে সোনার ধানে
সারা বছর আমায় তোমায় বাঁচিয়ে রাখে ফুল্ল প্রাণে।

সারা গায়ে মাটি মাখে,কত কষ্ট ভুলে চাষতো করে
দুঃখ ব‍্যথা যত‌ই থাকুক বুক ভাঁঙা এই অন্তরে 
কড়া কড়া কড়া পড়ুক না বাজ হোক ভিজে একশা গা
সবুজ মাঠ‌ই খুশাল আনে সাজিয়ে তুলে কিষান গাঁ ।

তবুও তাদের পোড়া কপাল,পোড়া র‌ইবে চিরটিকাল
বাইরে থেকে যাবে গোনা ,জীর্ণ জরা হাড়ের কঙ্কাল।
রৌদ্রে পুড়ে জলে ভিজে চাষ করে যায় চাষীভাই
তাদের জন‍্যেই সুখে থাকি আমারা তোমরা সব্বাই।

এই চাষিরাই পরম বন্ধু ভাই দোসর আপনজন
যত‌ই দুঃখ থাকুক মনে উদার এদের সবার মন
এরাই গড়ে দেশমাতা কে এরাই বাঁচায় দেশের মান
এদের বুকের পাঁজর ভেঙেই বিশ্বে দেশের শীর্ষস্থান।
___________________________________

 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়