Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। চিঠি ।। দীপক পাল

চিঠি দিও প্রতিদিন 

চিঠি 

 দীপক পাল


সোনামনি সোনামণি আসবে কবে দমদম?
দাদার সাথে দুষ্টুমিটা করবে শুধু কম কম।
গত বছর তোমরা দুজন কতো মজা করলে
রাগ হয়েছে কারও, অন্যজন আড়ালে সরলে।
এই করেছো গলাগলি এই করেছো ঝগড়া
একদমও যে করেনি কেউ তোমাদের  বাগড়া।
গত বছর যা মজা হলো সার্কাসেতে গিয়ে
তার চেয়ে তো মজা হলো চিড়িয়াখানায় গিয়ে
ওই কটা দিন শীতকালেতে কতো মজা হলো,
তারপরেতেও ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি কত
কারাকারি কান্না কাটি কত কিযে হলো,
হয়েছিল যে কি তোমাদের বুঝিনি অত শত।
এবার যদি আসো তোমরা করবে নাতো ঝগড়া?
কেউ কখনো কারকেই দেবে নাতো বাগরা ?
এইবারে তো ভেবেছি তাই করতে যাবো পিকনিক
আসো যদি সবাই মিলে কথা দিলাম ঠিক ঠিক।
সাকাল বেলা চায়ের সাথে থাকবে সুখের ছোঁয়া
কেক মিষ্টির সাথে রবে জয়নগরের মোয়া।
দুপুরবেলা হবেরে ভাই চিকেন বিরিয়ানি
বিকেল বেলা ঘুরে ফিরে চলবে বাবুয়ানি।
বকখালি বা রায়চকেতে ঘুরতে নিয়ে যাবো
একটি রাতে থাকতে পেলে খুবই মজা পাবো।
সবই হবে যদি তুমি এবারেতেও আসো
ভালোবেসে মা বাবাকেও যদি নিয়ে আসো।
 
_________________________________________


Dipak Kumar Paul,
DTC Southern Heights,
Block-8, Flat-1B,
Diamond Harbour Road,
Kolkata-700104.
  [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়