Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

নিবন্ধ।। স্মৃতি তর্পণে বাগদেবীর আরাধনা।। পাভেল আমান


  

স্মৃতি তর্পণে বাগদেবীর আরাধনা

 

 পাভেল আমান

চিরাচরিতভাবে শাস্ত্রীয় বিধান অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের বসন্ত পঞ্চমী তিথিতেই পূজিতা হন বিদ্যার দেবী সরস্বতী। এদিন থেকেই আমাদের দেশে ঘোষিত হয় বসন্ত ঋতুর আগমন বার্তা। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা সরস্বতী পুজোর এই দিনটি অত্যন্ত আগ্রহ ও উত্‍সাহের সঙ্গে পালন করে থাকেন। এদিন সরস্বতী স্তোত্র জপ করে বাগদেবীর আরাধনা করলে পরীক্ষায় ভালো ফল করা যায় বলে প্রচলিত বিশ্বাস। তাই এদিন ছাত্র-ছাত্রীরা সকাল সকাল স্নান সেরে হলুদ পোশাক পরে মা সরস্বতীর আরাধনায় মেতে ওঠে। পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তবেই উপবাস ভঙ্গ করে। এখনো সরাসরি পুজো কি ঘিরে শিক্ষার্থীদের মননে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উচ্ছাস সমানভাবে বিরাজমান। সরস্বতী পুজো মানে কচিকাঁচা তথা ছাত্রছাত্রীদের মনে যেন বাড়তি আনন্দ। কারণ এই পুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকে পড়ুয়ারা।  সম্প্রীতির পরিবেশে বড় হওয়ায় আমারা প্রায় প্রত্যেকেই ছোটবেলায় বাড়ির পুজোর পাশাপাশি স্কুল বা পাড়ার সরস্বতী পুজোর সঙ্গে যুক্ত থেকেছি। ছোটবেলার সেই সমস্ত সরস্বতী পুজোরই কিছু ভুলতে না পারা স্মৃতি রোমন্থন করা। স্কুলে সাধারণত একটু উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের দেওয়া হত পুজো পরিচালনার দায়িত্ব। পুজোর ক'দিন আগে থেকেই শুরু হয়ে যেত জোরকদমে প্রস্তুতি। ঠাকুর আনা থেকে প্রসাদ বিতরণ, সব কাজেই দায়িত্ব ভাগ করে দেওয়া হত। আর তার সঙ্গে চলত অন্যস্কুলে নিমন্ত্রণের পালা, কিশোর বয়সে যা হয়ে উঠত রীতিমতো রোমাঞ্চকর। বাড়ি ও স্কুলের পুজোর পাশাপাশি অনেই যুক্ত থাকত পাড়ার পুজোর সঙ্গেও। আর সেই পুজোয় সকলের সঙ্গে মিলে চাঁদা তোলা, ঠাকুর আনা বা রাত জাগার মধ্যে ছিল এক আলাদরকম উত্তেজনা। আসলে সারাবছর পড়াশোনার চাপ ও কড়া শাসনের মাঝে ওই ক'টা দিন ছিল যেন এক অঘোষিত মুক্তি। বাগদেবী যেন প্রত্যেক বিদ্যার্থীর কাছেই ছিল সমানভাবে পূজনীয়। তার বর লাভের জন্য আমরা সবাই মিলেমিশে একে অপরের সঙ্গে পারস্পরিক সহযোগিতায় সম্পূন্ন করতাম স্কুলে সরস্বতী পুজো। সেখানে ছিল না কোন ভেদাভেদ। শুধুই মনখোলা আনন্দ। এই পুজো কি ঘিরে অনুভবে আকাশে বাতাসে মিশে থাকতো মন দেওয়া নেওয়ার পালা ও মধুর মুহূর্ত। পুণ্য লগ্নে প্রেম করার মজাই আলাদা। হয়তো বা শুভ কাজে দেব দেবীদের আশীর্বাদ থাকলে তা অচিরেই পায় পরিণতি। এই কারণেই বোধয় সরস্বতী পূজা বাঙালিদের জন্যে নিছক একটি ধর্মীয় রীতিনীতি মেনে চলার গুরুগম্ভীর কোনও দিন নয়। শীতের শেষ পরশের আমেজ মেখে তাই বসন্তকে আবাহন করা এই দিনটিতে পশ্চিমী ভ্যালেন্টাইন্স-ডে কে হেলায়ে হারিয়ে হয়ে ওঠে নিজস্ব প্রেমের দিন। আসলে বাঙালি মননে উৎসবের মধ্যে দিয়ে সবাইকে আপন করে নেওয়ার যে একান্ত আন্তরিক দিকটা রয়েছে, তার থেকেই কিন্তু শাস্ত্রীয় একটি অনুষ্ঠান হয়ে ওঠে শৈশবের বেড়ে ওঠার সাথী, কৈশোরের ভালোলাগার সঙ্গী। তাই এত বছর পরেও কিন্তু আমাদের মনে সরস্বতী পুজোর টান আমাদের মনে সর্বদা বিরাজমান। পশ্চিমী ভ্যালেন্টাইন্স ডের জাঁক জমক তাই কখনই সরস্বতী পূজার চিরাচরিত শাশ্বত আবেগকে ভুলিয়ে দিয়ে তার জায়গা নিয়ে উঠতে পারেনি। সরস্বতী পূজোই হয়ে উঠেছে বঙ্গসমাজের অকৃত্রিম প্রেম দিবস। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন ডে। ওইদিন হলুদ শাড়ি-পাঞ্জাবিতে আজও দেখা দেখা যায় যুবক-যুবতী, তরুণ-তরুণীদের। আমাদের ছোটবেলাতেও তার ব্যতিক্রম ছিল না। আর সবচেয়ে বড় কথা, সেই দিন হলুদ রঙে নিজেকে সাজিয়ে নিয়ে মনের মানুষের সঙ্গে ঘুরতে বেরনো বা কমপক্ষে একটু চোখাচুখি যেন বুকের মধ্যে ঝড় তুলতো, যা কোনওদিনই ভোলার নয়। মনে করে নিন স্কুল জীবনের সরস্বতী পুজোর স্মৃতি, সবাই মিলে চাঁদা তোলা, প্রতিমা আনতে যাওয়া, একসাথে মণ্ডপের মতো করে সাজিয়ে তোলা মনে করে সেই পুরনো স্বর্ণালী দিনগুলোতে ফিরে যাওয়ার জন্যে কিন্তু সরস্বতী পূজার জুড়ি নেই। এখনো সরস্বতী পুজোর দিনে সহসা জেগে উঠে সেই শৈশব স্কুল জীবনের স্মরণীয় মুহূর্ত কথা যেখানে দেবী সরস্বতী হয়ে ওঠে সর্বজনীন আরাধ্য ও পূজনীয়। এভাবেই মনপ্রাণ জুড়ে বাগদেবী সৃষ্টি করেছিল চরম আচ্ছন্নতা। যা এখনো নিয়ে যায় সেই  না ভোলা স্কুল জীবনে।

 
______________________________________________________
ইতি -পাভেল আমান -হরিহারপাড়া- মুর্শিদাবাদ

 

   [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া ।। আজ রবিবার ।। দীনেশ সরকার

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। শিশুশ্রম ।। সৌমেন দেবনাথ

ছড়া ।। আলোর শোভা ।। স্বপন মুখোপাধ্যায়

নিবন্ধ ।। মহাকাশের বার্তা ।। শ্যামল হুদাতী

কবিতা।। শান্ত ছেলে।। সুশান্ত সেন

ছড়া ।। সরস্বতী'র উপাসক-কেদার ।। অঙ্কন গুচ্ছাইত

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছোটদের পাতা ।। গল্প ।। ইচ্ছা ।। ফারহান আহমেদ মল্লিক

কবিতা ।। বাবা ।। ছোট্টু রায়

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া ।। ভাবে খুকু ।। দীনেশ সরকার

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

কবিতা ।। বাবা ।। ছোট্টু রায়

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২