Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অনুবাদ কবিতা ।। ইচ্ছাগুলি বিলিয়ে দিও ।। রণেশ রায়

মৃত্যু সংবাদ কিভাবে দিতে হয়? - Quora 

 ইচ্ছাগুলি বিলিয়ে দিও

(হিন্দি ভাষার কবি 

বাবুষা কোহলির লেখা কবিতা  অবলম্বনে)


রণেশ রায়

 


ইচ্ছেগুলো জমা আছে হৃদয়ঘরে 

দরজা খোলা হাট হয়ে

পেয়ে যাবে সে ঘরে ঢুকলেই;

এ গোধূলি রাতে 

আমি চললাম অজানা পথে,

উপহার দিও ইচ্ছাগুলো জনে জনে

যেভাবে আমি চেয়েছি দিতে,

লিস্টিটা তোমায় দিলাম লিখে।


কিছু স্বপ্ন ঘুমিয়ে আছে নিশ্চিন্তে শুয়ে

জাগিয়ে তোল তাদের ভাবনার প্রচ্ছদে

যারা অজ্ঞানতার কারায় বন্দী

স্বপ্ন দেখতে গেছে ভুলে

তাদের হাতে দাও তুলে।


কিছু ইচ্ছে  জমা আছে মেয়েদের বুকে

যারা রান্নাঘরে বাঁধা পড়ে আছে

বার করে আন তাদের দুয়ার বাইরে

ছড়িয়ে দাও খোলা আকাশের নীচে।



কিছু রং রাখা আছে সাজার টেবিলে

রাঙিয়ে দিও চেতনাকে সেই রঙে,

ইচ্ছাশক্তি জেগে উঠুক জাগরণে  

জেগে উঠুক সে লড়াইয়ের প্রাঙ্গনে ।


কিছু ইচ্ছে বাঁধা আছে মায়ের মননে

যে হারিয়েছে স্বামীকে যুদ্ধের ময়দানে

ইচ্ছেগুলো পরিয়ে দিও তার সিঁথিতে

রাঙিয়ে দিও সিঁথি রক্তের রঙে।

 

মান ইজ্জত সব তোলা আছে দেরাজে

দিও সেগুলো মেহনতি মানুষকে 

যারা রোজ শ্রম বেঁচে 

প্রিয়জনের পেট চালাতে।


কিছু শান্তি এখনো আছে বেঁচে,

সান্তনা দিও তাদের  অশান্ত ক্ষতে 

সেখানে রক্ত ঝরে অঝোরে

দিনে রাতে আলো আঁধারে।


অশ্রুসিক্ত ফুলের নয়নে অশ্রু ঝরে 

দেখো পৌঁছে যায় যেন সে অশ্রু কবির কাছে

গান হয়ে ফোটে সে ফুল 

হাতিয়ার হয়ে ওঠে কবির কলমে ।


যুগান্তরের আক্রোশ জমে আছে

ক্ষত বিক্ষত হৃদয়ের কোণে,

দিও তা ভাসিয়ে যুবকের আবেগে 

যেন লড়াইয়ের ময়দানে হাতিয়ার হয়ে ওঠে।


বাক্সবন্দী হয়ে আছে যত পাগলামি

পাগল পারার গান বাউলের ভাণ্ডারে,

পথে পথে খুঁজে ফেরে আপন জনে

গানে সে তার খুঁজে পায় সবে।


যদি পড়ে থাকে দ্বেষ আর বিদ্বেষ

মিথ্যাচার লালসা আত্মস্বার্থ,

পুড়িয়ে দাও তা চিতায় বা গোর দাও কবরে

আমার সাথে বিদায় তার অজান পারে।

______________________

 

   [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রবন্ধ ।। স্বদেশ পর্যায়ের গানে রবীন্দ্রনাথ ।। ভুবনেশ্বর মন্ডল

ছড়া ।। পুজোর ধুম ।। গোবিন্দ মোদক

ছড়া ।। আক্ষেপ ।। মন্দিরা বসাক

কবিতা ।। আমার ভাষা ।। সান্ত্বনা চ্যাটার্জি

ছড়া ।। স্কুলের ঘন্টা ।। ইমরান খান রাজ

কবিতা ।। বোধন ।। নিরঞ্জন মণ্ডল

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছড়া ।। ভাগলপুরের বাদল বাবু ।। বিশ্বেশ্বর মহাপাত্র

প্রবন্ধ ।। সাহিত্যে ছড়া ।। রণেশ রায়

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 23rd issue: August 2023,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

ছড়া ।। শিকার ধরে ব্যাঙ ।। রানা জামান

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। বর্ষা নেমেছে ওই গাঙে ।। বীরেন্দ্র নাথ মহাপাত্র

ছড়া ।। ভুতুড়িয়া ।। বিবেকানন্দ নস্কর

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২