Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

প্রতিবেদন ।। ফুটবলের রাজা পেলে চির ঘুমের দেশে ।। পাভেল আমান


ফুটবলের রাজা পেলে চির ঘুমের দেশে 

পাভেল আমান

ছোটবেলায় যার কথা জীবনেতিহাস মহান ফুটবল হওয়ার লড়াকু কাহিনী বইয়ের পাতায় পড়েছিলাম, যাকে সারা পৃথিবীর ফুটবল প্রেমীরা ফুটবলের রাজা হিসেবে এক বাক্যে মান্যতা দিয়েছিলেন যার খ্যাতি যশ সম্মান জনপ্রিয়তা পরিচিতি ছিল আকাশছোয়া যাকে দেখে তরুণ খেলোয়াড়রা স্বপ্ন দেখতেন ভালো ফুটবলার হাওয়ার সর্বোপরি অনেক প্রথিতযশা স্বনামধন্য ফুটবলারদের অনুপ্রেরণা পথপ্রদর্শক এবং রোল মডেল হয়ে উঠেছিলেন পেলে। বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলে ও ফুটবল ছিল একে অপরের পরিপূরক। এ কথা বলার অপেক্ষা রাখে না সব খেলার সেরা ফুটবলকে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দক্ষতার মেল বন্ধনে ফুটবলকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের ঘরে ঘরে। এমনই এক বড় মাপের মননের বিশ্ব ফুটবলের মহীরুহু ছিলেন পেলে। অবশেষে ৮২ বছর বয়সে ফুটবল দুনিয়াকে কাঁদিয়ে চিরতরে ঘুমের দেশে  ফুটবল সম্রাট পেলে। আর পারলেন না জিততে, জীবনের ম্যাচে পরাজিত হতে হল তাঁকে। শেষ হল দীর্ঘদিনের লড়াই।সর্বকালের অন্যতম সেরা ফুটবল তারকা পেলের মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা ফুটবল বিশ্ব।পেলের মৃত্যুতে শেষ হলো ফুটবলের এক সুবর্ণ অধ্যায়।অনেকের চোখেই তিনি সর্বকালের সেরা ফুটবলার।কাতারে তখন বিশ্বকাপ চলছে। হাসপাতালের বেডে শুয়েই ব্রাজিলের ফুটবলারদের মনোবল বাড়িয়েছিলেন তিনি। এবারের চোখ বুলানো যাক পেলের জন্মের ইতিহাসের পাতায়।১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের এক অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পেলে। ছেলেবেলায় বাবা নাম রেখেছিলেন এডসন আরান্তেস দি নাসিমেন্তো। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ খেলেন পেলে। তখন নাবালক পেলে। এই রেকর্ড তিনি ছাড়া ফুটবল ইতিহাসে আর কারও নেই। এরপর পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন তিনি। তার মধ্যে তিন বার চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দেশ ব্রাজিল। বিশ্বের আর কোনও ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই। নিজের রেকর্ড নিজেই ভেঙেচুরে দিয়েছিলেন ফুটবল সম্রাট।ফিফা' ম্যাগাজিনের পাঠক এবং জুরি বোর্ডের বিচারে তিনিই বিংশ শতাব্দীর 'শ্রেষ্ঠ' ফুটবলার। দেশের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন৷ তিনবার বিশ্বকাপ জয়, বিশ্বকাপে গোলসংখ্যা ১২।  ইউরোপের তাবড় তাবড় ক্লাবের অফার ফিরিয়ে ফুটবল জীবনের প্রায় সবটুকু সময় খেলেছেন ব্রাজিলের স্যান্টোসে।স্কিলের ঝলকানিতে ফুটবলকে রঙিন ও বর্ণময় করে তুলেছিলেন,ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ফুটবল বিশ্বকাপ জিতেছিলেন পেলে। ১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিলেন তিনি। ক্যারিয়ারে তিনি জয় করেছেন মোট তিনটি বিশ্বকাপ। বিশ্বের আর কোনও খেলোয়াড়ের এমন রেকর্ড নেই।উয়েফার সভাপতি থাকতে মিশেল প্লাতিনি একটা মন্তব্য করেছিলেন, ফুটবলার পেলে ও মানুষ পেলে। কিন্তু পেলে যখন ফুটবল খেলেছেন তখন তিনি ঈশ্বর হয়ে উঠেছেন।ইতিহাসই সে কথা বলে। সেটা শুধু ১৩৬৬ ম্যাচে ১২৮২ গোলের জন্য নয়, প্রতিভার দ্যুতিতে সবার চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য্ও নয়। বরং খেলাটির প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সেটা পৃথিবীর মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্যও পেলের কোনো তুলনা নেই। একটা খেলায় একজন অমর কিংবদন্তির কাছ থেকে লোকে আর কি আশা করতে পারে?পেলের সঙ্গে নাড়ির যোগ আছে ফুটবল প্রেমী কলকাতারও। ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগানের একটি প্রদর্শনী খেলেছিলেন ফুটবলের সম্রাট। নিজের পেশাদারি কেরিয়ারের একেবারে শেষলগ্নে কসমস ক্লাবের এশিয়া সফরের অঙ্গ হিসেবে কলকাতায় এসেছিলেন। তিনবার বিশ্বকাপজয়ীর একঝলক দেখতে ভেঙে পড়েছিল কলকাতা। বিমানবন্দর, হোটেল থেকে শুরু ইডেন গার্ডেন্স - লোকে লোকারণ্য ছিল। জনপ্রিয় ফুটবল খেলাটির সঙ্গে পেলের নাম চিরকালীন এক সূত্রে গাথা থাকবে ও উচ্চারিত হবে। বিশ্বের প্রত্যেক ফুটবল প্রেমীদের মননে ও বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় ফুটবলের রাজা বনস্পতি কিংবদন্তি পেলের নাম চিরস্মরণীয় ও  অক্ষত হয়ে থাকবে। 

 =============================

পাভেল আমান- হরিহরপাড়া- মুর্শিদাবাদ


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জাগাতে হবে ।। কাজল আচার্য

কবিতা ।। কবিপ্রণাম ।। রণেশ রায়

ছড়া ।। ভূতের নাতি ।। বদরুল বোরহান

ছড়া ।। শারদীয় ।। নিরঞ্জন মণ্ডল

ছোটদের পাতা ।। গল্প ।। ইচ্ছা ।। ফারহান আহমেদ মল্লিক

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

মাসের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

গল্প ।। সূর্যোদয় ।। দীপক পাল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

বিশেষ রচনা ।। আকাশের কথা ।। মনোরঞ্জন ঘোষাল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২