Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

নিবন্ধ ।। কবিতায় কল্পকথা ও কল্পচিত্র ।। রণেশ রায়

 

 

কবিতায় কল্পকথা ও কল্পচিত্র

রণেশ রায়


কবি এই ব্রহ্মলোক ও সমাজকে প্রত্যক্ষ করলে তার সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ায় যুক্ত হলে  তাঁর মনোজগতে তা প্রতিফলিত হয়, তা তাঁর কল্পনায় ভিন্ন মাত্রা পায়।এক উপলব্ধির জন্ম হয়।এই উপলব্ধিকে সংকেত ও উপমার সাহায্যে ব্যঞ্জনসিক্ত অর্থবহ করে তুলতে পারলে তাকে শব্দাবলীতে কথামালায় সাজিয়ে ছন্দময় করে তুলে তাল লয়ে ভরপুর  করে তুলতে পারলে তাকে কবিতা বলা হয়।


কবিতার জন্য কবিতা লেখায় আমি বিশ্বাস করি না। কবির নিজের চেতনা অনুযায়ী ভাবনার  ছন্দবদ্ধ কথামালায় রূপান্তরকে আমি কবিতা বলে মনে করি। জীবনকে সঠিক ভাবে বুঝে জীবনবোধকে কবিতায় রূপ দিতে চেষ্টা  করা হয় কবিতায়। তাই জীবনের কোলাহল জীবন যুদ্ধ তাকে কেন্দ্র করে  যে মনন তারই প্রতিফলন ঘটাবার অবিরাম প্রচেষ্টা দেখা যায় কবির  লেখা কবিতায়। এ এমন কোন বিমূর্ত ভাবনার উপস্থাপন হতে পারে না যা কোন অর্থ বহন করে না। যাকে পাঠক যেভাবে বোঝে সেভাবে বুঝবে বলে দায় সারা হয়। বরং আমরা মনে করি কবির নিজের ভাবনা জীবন বোধের যেন ছান্দনিক বিচ্ছুরণ ঘটে কবিতায়। বিমূর্ত ভাবে উপমার সাহায্যে তা পরিবেশিত হলেও যেন তা কবির ভাবনা জীবন বোধ ধরে অর্থবাহক হয়ে ওঠে, কবিকে তাঁর ভাবনা নিয়ে উপস্থিত হতে দেখা যায় পাঠকের দরবারে। এখানে নিজের ভাবনাকে লুকিয়ে রাখার চেষ্টা করাকে মদত দেওয়া ঠিক নয়। সেটা করলে কবিতা ও কবি এক পলায়নবাদি ব্যক্তিত্বে পরিণত হয়। কবিতায় নেহাত বিনোদন শেষ কথা হতে পারে না। সাহিত্যের আঙিনায় কবিতার একটা সামাজিক দায়িত্ব থাকে কারণ সাহিত্য সৃষ্টি করা প্রয়োজন সুস্থ্য সমাজ গড়ে তোলায় তার দায়িত্ব পালন করার জন্য।


আমি কবির কল্পকথাকে নেহাত কবির কল্পনার জালবোনা বলে মনে করি না। এক দ্বান্দ্বিক সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টাকে সামগ্রিকতায়  বিচার করা দরকার বলে মনে করি। এই সামগ্রিকতা হল এই বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে প্রকৃতি বলে জানি, মানব সমাজ আর তার সঙ্গে মানুষের মনোজগত। প্রকৃতি আর মানুষ নিয়ে বস্তুজগত। প্রকৃতিরই অংশ মানুষ তার বিশেষ বৈশিষ্ট্য নিয়ে বাঁচে যা তার চেতনায় আলোকিত। সেটা  তার মনোজগত। এই মনজগতকে কবি কথায় প্রকাশ  করেন ভাষায় লিপিবদ্ধ করেন  উপমার সাহায্যে তুলে ধরেন। প্রকৃতি ও মানুষ আন্তঃসম্পর্কে সম্পর্কিত। আবার মানুষে মানুষে সম্পর্ক নিয়ে এই সমাজ। প্রকৃতি মানুষকে নিয়ে এই বস্তু জগৎ বা ভৌত জগৎ। কবি তাঁর ইন্দ্রিয় দিয়ে এই বস্তুজগতকে অবলোকন করেন তার বিবর্তন প্রক্রিয়া বোঝার চেষ্টা করেন। তাঁর মনোজগতে প্রতিবিম্বিত হয় এই প্রকৃতি এই মানব সমাজ প্রকৃতিকে মানব সমাজকে অবলোকন করার সঙ্গে সঙ্গে। বস্তুজগতের প্রতিফলন ঘটে কবির স্নায়ুজগতে। তাঁর মনোজগৎ উদ্ভাসিত হয়। আবার মনোজগৎ এইভাবে যে বার্তা পায় সেটা তাঁকে উপলব্ধিতে সাহায্য করে। অতীত বর্তমানকালকে তিনি যেভাবে অবলোকন করেন তা তাঁকে জীবনটাকে বুঝতে সাহায্য করে। তাঁর জীবন বোধ তৈরি হয়। তা দিয়ে তিনি কল্পনার মালা গাঁথেন। ভবিষ্যতের দিক নির্দেশ করতে চাযন। এর থেকে সৃষ্টি হয় কল্প কথা যা কবিতার ভাষায় রূপ পায়। ছন্দ তাল লয়ে কবিতায় সেজে ওঠে। অর্থাৎ বস্তুজগত যেমন মনোজগতের ওপর ক্রিয়া করে তেমনি মনোজগৎ প্রকৃতি জগৎ মানব সমাজের দিক নির্দেশ করে তাকে বুঝতে সাহায্য করে। মানুষের দৈনন্দিন জীবনে হাসি কান্না প্রেম ভালোবাসা জীবন যুদ্ধকে বোঝার চেষ্টা করে। এসবই কবির কল্পকথা হয়ে কবিতায় রূপ পায়। সেখানে মনোজগতের প্রকৃতিজগতের ওপর ক্রিয়া প্রতিক্রিয়াটাও গুরুত্বপূর্ন। এখানেই বস্তু জগৎ ও মনোজগতের মধ্যে দ্বান্দ্বিক সম্পর্কটা তাৎপর্যপূর্ণ যা আর বস্তুজগতকে বাদ দিয়ে কল্প কথা থাকে না। কবিতায় উভয় জগতের বিষয়টা মূর্ত হয়ে ওঠে। তা বাস্তব অবস্থা থেকে উঠে এসে কবির কল্পজগতে এক কল্প চিত্র সৃষ্টি করে। কবি আবেগ তাড়িত হয়ে ওঠেন তাঁর ভাবের জগতে তার ভাবনা কবিতা হয়ে ওঠে তাঁর কল্পকথায়। এর সঙ্গে এক কল্প চিত্র সৃষ্টি হয় যা একান্তভাবে কবির সৃষ্টি। একে নেহাত ভাববাদ ভাবা ঠিক নয়। এই পরিপ্রেক্ষিতে আমি কবিতা লেখায় বিশ্বাস করি।


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রবন্ধ ।। স্বদেশ পর্যায়ের গানে রবীন্দ্রনাথ ।। ভুবনেশ্বর মন্ডল

ছড়া ।। পুজোর ধুম ।। গোবিন্দ মোদক

ছড়া ।। আক্ষেপ ।। মন্দিরা বসাক

কবিতা ।। আমার ভাষা ।। সান্ত্বনা চ্যাটার্জি

ছড়া ।। স্কুলের ঘন্টা ।। ইমরান খান রাজ

কবিতা ।। বোধন ।। নিরঞ্জন মণ্ডল

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছড়া ।। ভাগলপুরের বাদল বাবু ।। বিশ্বেশ্বর মহাপাত্র

প্রবন্ধ ।। সাহিত্যে ছড়া ।। রণেশ রায়

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 23rd issue: August 2023,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

ছড়া ।। শিকার ধরে ব্যাঙ ।। রানা জামান

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। বর্ষা নেমেছে ওই গাঙে ।। বীরেন্দ্র নাথ মহাপাত্র

ছড়া ।। ভুতুড়িয়া ।। বিবেকানন্দ নস্কর

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২