Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

চারটি কবিতা ।। সুশান্ত সেন


চারটি কবিতা ।। সুশান্ত সেন

 

কথা

 
আমার কথা শুনলে পরে হতো না আর পস্তাতে
টাকা তুলে রাখতে তুমি আলমারিতে নয় বস্তাতে,
হিসেব কোনোই থাকতো না আর বেহিসাবি মৌতাতে
রাবড়ি আর গাওয়া লুচি খেতে পেতে রোজ রাতে।
আমার কথা শুনলো যারা সকাল বিকেল রাত্রি তে
এখন তারা হিমগিরিতে হিমালয়ের যাত্রী রে।
পাড়ার বিশু যখন এসে দুঃখ করে বললো ভাই
মনে আমার বেজায় ব্যথা ভালো হবার দাওয়াই চাই;
শুনিয়ে দিলাম তখন তাকে বীরবাহুর যাত্রা পথ
তারই সাথে শিখিয়ে দিলাম বেহাগ সুরের তিনটে গৎ 
সেই পথেতে চলে চলে বাজিয়ে বীণা শিখল সুর
মনের ব্যথা পালিয়ে গেল 'বাপ রে ' বলে অনেক দূর।
তাই ত বলি চুপটি বসে আমার কথা বেবাক শোন
চোখটা বুজে সকাল সকাল একশ থেকে পাঁচশ গোন।
 

 

হটাৎ


হটাৎ করে পা পিছলে পড়ে গেলাম জোরে
বলল সবাই কেন তোরই মাথা কেবল ঘোরে
চারপাশে ত যাচ্ছে দেখা হরেক রকম মাথা
সে সব মাথা সরেস বড়, তোর মাথাটা যা থা ।
সব মাথারা চলছে সোজা বড় রাস্তা ধরে
উচিয়ে মাথা কুচকাওয়াজে পাড়া গরম করে,
তার মধ্যে তোর মাথাটা আলাদা হয় কেন ?
দেব দ্বিজে ভক্তি তোর একটুও নেই যেন !
হটাৎ করে তোর মাথাটা কেন যে যায় ঘুরে
মুন্ডু টাকে আলাদা কর, ফেলেদে তাকে ছুঁড়ে।
তখন অনেক শান্তি পাবি পাঁচ রাস্তার মোড়ে
সবাই এসে বলবে তোকে পা দুখানি ধরে
মুন্ডু হারা রাজা তুমি রাজ্য টাকে ধরো
শাসন করার শতেক নিয়ম এবার চালু কর ।
 
 

 রাত্রি হলে


ঢেউ উঠলো পাতায় পাতায়
ঢেউ উঠলো ঘাসে
রাত্রি হলে গাছের গোড়ায়
পেত্নী বুড়ি হাসে।
সাদা আলোয় দিক ভরে যায়
ঘাড়ে লাগে নিশ্বাস
লম্বা লম্বা ঝাউগাছ গুলো
টলায় যে বিশ্বাস।
দাঁত কিড়মিড় ছায়া গুলো সব
খাচ্ছে ছাগল ছানা
মনের ভেতর কেঁপে ওঠে মন
করছে শতেক মানা।
রাত্রি হলেই সবাই ত জানে
দত্তি দানব আসে
ঢেউ উঠে পড়ে পাতায় পাতায়
চোখ বুজে আসে ত্রাসে।
 
 

ভ্রমণ রঙ্গ


আজ যাবো মধুপুর কাল যাবো দেরাদুন
কচ্চ সাগরে যাবো পেয়ে যাবো সেরা নুন।
সিমলা ও যেতে পারি যেতে পারি মণিপুর
হয়তো বা চলে যাবো নাক সোজা জয়পুর,
ইচ্ছে যখন হল  পা বাড়িয়ে রেখেছি
ভ্রমণ পথের সুধা পদে পদে চেখেছি।
আফ্রিকা ইউরোপ কোথায় না যেতে চাই
সীমাহীন সমুদ্র খোলা আছে দেখ ভাই,
নানা দেশ ঘুরে ফেলা এতটুকু সোজা নয়
নানা ভাষা নানা দাবি বাঁধা দেয় নিশ্চয়।
সব বাঁধা টপকিয়ে মানুষের আঙিনায়
মনটা সবুজ হয়ে বারবার যেতে চায়।


===============

সুশান্ত সেন
৩২বি, শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০






মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪০ ।। মার্চ ২০২৫

গল্প ।। মেজমামা আর রোবু ।। অঞ্জনা মজুমদার

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

গল্প ।। সংসার সংগ্রাম ।। সমীর কুমার দত্ত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

গল্প ।। নৃত্যশিল্পী নাসিফা ।। সমীর কুমার দত্ত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

ছড়া।। ভূতের গল্প ।। মোঃ ছিদ্দিকুর রহমান

মাসের পছন্দ

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪০ ।। মার্চ ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ষোড়শ সংখ্যা : জানুয়ারি ২০২৩

গল্প ।। মেজমামা আর রোবু ।। অঞ্জনা মজুমদার

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২