Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

নিবন্ধ ।। মাছ বৃষ্টি ।। গৌতম সমাজদার


মাছ বৃষ্টি 
মাছ বৃষ্টি
গৌতম সমাজদার 


আকস্মিকভাবে আকাশ থেকে ঝরে পড়ল মাছ। অবাক হচ্ছেন? হ্যাঁ, এই ঘটনা বহুবার ঘটেছে পৃথিবীর বুকে এবং আজও তা ঘটে। বৃষ্টির ফোঁটার সাথে আকাশের বুক চিরে মাছ পড়ার ঘটনা স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা না হলেও মানুষ বারে বারে অবাক হয়েছে। যারা বিষয়টিকে মজার ভাবেন, পরবর্তীতে তার কারণ জেনে অবাক হয়েছেন। আমেরিকার টেক্সাসের টেক্সারকানা শহরে হঠাৎ দেখা যায় শহরের আকাশ থেকে বৃষ্টির মতো মাছ ঝরে পড়ছে। ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার অরভিলে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ ও পাশের মাঠে মাছ বৃষ্টি দেখতে পাওয়া যায়। সিঙ্গাপুরে ১৮৬১ সালের ফেব্রুয়ারীতে মাছের বৃষ্টি দেখা গেছে। ঐ সময়েই প্রথম সবার নজর কাড়ে অবাক করা ঘটনা। সেই সময় অনেক প্রবন্ধে আলোচনা দেখা যায় এই মাছ বৃষ্টি নিয়ে। ২০১০ সালে অস্ট্রেলিয়াতেও মাছ বৃষ্টি হয়। ২০১২ সালে ফিলিপাইন ও ভারতে ঘটে মাছ বৃষ্টি।
এখনো পর্যন্ত বিশ্বের প্রায় ১৮-২০ টি জায়গায় মাছ বৃষ্টির খোঁজ মিলেছে। আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে নেমে এল জীবন্ত মাছ। হণ্ডুরামে প্রায় ১০০ বছর ধরে ঘটেছে এই ঘটনা। কোন এক বছরের মে কিম্বা জুন মাসে হণ্ডুরামের ইউরো শহরে প্রচণ্ড ঝড় হয়। প্রচুর বৃষ্টিপাত আর বজ্রপাতের গর্জনে লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড় থেমে যাবার পর সেখানকার মানুষ দেখতে পায় জ্যান্ত প্রচুর মাছ রাস্তায় লাফালাফি করছে। তখন অনেকেই ভেবেছিলেন, হয়ত আশেপাশের পুকুর থেকে মাছ লাফিয়ে রাস্তায় চলে এসেছে। কিন্তু পরে বোঝা যায় সরাসরি আকাশ থেকে বৃষ্টির ফোঁটার সাথে হাজার হাজার মাছ নেমে রাস্তায় পড়ছে। কিন্তু কেন হয় এই ঘটনা বারবার? ১৯৭০ সালে ন্যাশনাল জিওগ্রাফিক বিজ্ঞানীদের একটি দল ইউরোর এই ঘটনা নিজেরা দেখতে পান এবং অনেক চিন্তা ভাবনার শেষে তারা বুঝতে পারেন, মাটিতে পড়ে থাকা মাছগুলো দৃষ্টিশক্তিহীন অর্থাৎ এরা গভীর সমুদ্রের মাছ, যেখানে আলো পৌঁছায় না। বিজ্ঞানীরা বলেন, মাছ বৃষ্টি অস্বাভাবিক ঘটনা হলেও এর পিছনে বৈজ্ঞানীক কারণ আছে। তা হল, যখন কোন নদী বা সমুদ্রের ওপর দিয়ে টর্ণেডো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তখন হাল্কা ওজনের মাছ জলের সংস্পর্শে ঘূর্ণিঝড়ে মিশে গিয়ে ওপরে উঠে যায়। ঝড় থেমে গেলেও অনেক ওপরে তখনও তা থেকে যায়। সাথে মিশে থাকে মাছ। তা মেঘ হিসেবে জমে থাকে। পরে ঝড় থেমে গেলে বৃষ্টি হয়। তখন বৃষ্টির সাথে মাছ মাটিতে নেমে আসে।
______________________________________________________________________________________
গৌতম সমাজদার
22/86 রাজা মণীন্দ্র রোড, কোল-37
[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

শব্দছক,ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 2nd issue: November2021

ছড়া ।। ফাল্গুনে ।। মশিউর রহমান

নিবন্ধ ।। বায়ুদূষণ: একটি নীরব ঘাতক ।। ডঃ চিত্তরঞ্জন দাস

কবিতা ।। তফাত ।। বন্দনা কুন্ডু

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ভ্রমণকাহিনি ।। ভুবনমোহিনী ভুটান ।। জয়ন্ত দাস

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

ছড়া ।। খুকির রথ দেখা ।। সুব্রত কুণ্ডু ।।

ছড়া ।। একটু ভালোবাসা ।। তপন চক্রবর্তী

ছড়া ।। বাড়ির উঠানে খেলুক শিশু ।। রানা জামান

মাসের পছন্দ

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

কবিতা ।। খুকির বায়না ।। খগেশ্বর দেব দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া ।। ভাবে খুকু ।। দীনেশ সরকার

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

ছড়া ।। গোলরক্ষক ।। সুশান্ত সেন

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২