Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। পুরস্কার ।। চন্দন দাশগুপ্ত

পুরস্কার

চন্দন দাশগুপ্ত 

          হোটেল থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম আজ আর দূরে কোথাও যাব না। পায়ে হেঁটেই আজ পাঁচমাড়ি শহরটা ঘুরব। আমরা বলতে আমি আর আমার বন্ধু সৌরভ। জব্বলপুর ঘুরে আজই বিকেলে আমরা পাঁচমাড়ি এসেছি, এখানে তিন-চার দিন থাকব।
             বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। সময়টা ডিসেম্বরের মাঝামাঝি। বেশ কনকনে ঠাণ্ডা আবহাওয়া।  ঘুরতে ঘুরতে বাজার  এলাকায় এসে দেখি একটা জায়গায় বেশ ভিড় জমেছে। এগিয়ে গিয়ে দেখলাম একটু অদ্ভুত ধরণের ক্যারাম প্রতিযোগিতা চলছে। দুরকম সিস্টেম। প্রথমটাতে একশো টাকার টিকিট কেটে উদ্যোক্তাদের একজনের সাথে খেলতে হবে চার বোর্ড। ঐ চার বোর্ডের মোট পয়েন্টে যদি হারো, তাহলে সেই টিকিটের একশো টাকা আর ফেরত পাবেনা। যদি জেতো, তাহলে মোট দুশো টাকা পাবে। আর দ্বিতীয়টাতে যেকোনো দুজন প্রতিযোগী সমান টাকা জমা রাখবে। খেলায় যে জিতবে , সে মোট জমা টাকার ৯০% পাবে। আর উদ্যোক্তারা বাকি ১০% পাবে।
          সৌরভ আমাদের কলেজের ক্যারাম টুর্নামেন্টের সিঙ্গলস চ্যাম্পিয়ন, ফিসফিস করে বলল,----"খেলতেই হবে"।
          লক্ষ্য করলাম,উদ্যোক্তাদের পক্ষ থেকে যে মধ্যবয়স্ক লোকটা খেলছে, সে পাকা খেলোয়াড়। কেউ তাকে হারাতে পারছে না। সৌরভ টাকা জমা দিয়ে খেলতে বসল। কিন্তু খেলা শুরু হতেই লোকটা বুঝতে পেরেছে এবার কাজটা সহজ হবেনা। শুরু হল হাড্ডাহাড্ডি লড়াই।  প্রথম বোর্ড শেষ। সৌরভ জিতেছে। তবে পয়েন্ট মাত্র দুই।  দ্বিতীয় বোর্ডের শুরু থেকেই লোকটার মুখচোখের ভাষাই পাল্টে গেছে। একবারেই ছটা গুটি পকেট করে ও জিতে গেল। পয়েন্ট পেল ছয়। অর্থাৎ চার পয়েন্টের লিড। তৃতীয় বোর্ড তীব্র লড়াই হবার পর ড্র হয়ে গেল, অর্থাৎ কেউ কোনও পয়েন্ট পেল না।
         শেষ বোর্ড শুরু হল। দেখলাম, সৌরভের চোয়াল শক্ত, ভেতরে টেনশন থাকলেও ওর মুখচোখ সম্পূর্ণ ভাবলেশহীন। এদিকে হিট করেই লোকটা এবার নিজের সাতটা গুটি পকেট  করেছে। এখন স্ট্রাইকার সৌরভের হাতে। ও খুব সাবধানে শুরু করল। এক...দুই...তিন...কালো গুটি পকেট হচ্ছে....চার....পাঁচ....ছয়....রেড...... সাত........
           বিস্ফারিত চোখে দেখলাম, সৌরভ শেষ দুটো গুটিকেও নিখুঁত  পকেট করল।
           তবে সেই লোকটা কিন্তু খুব ভদ্র।  প্রকৃত খেলোয়াড়সুলভ সৌজন্য দেখিয়ে সে সৌরভের সাথে হ্যান্ডশেক করে পুরো দুশো টাকা ওকে দিয়ে বলল, ------"বহোত আচ্ছা খেলা হ্যায় আপ !"
           সেদিন রাতের চিকেন বিরিয়ানির স্বাদটাও আমাদের কাছে ডবল হয়ে গিয়েছিল।   

============


চন্দন দাশগুপ্ত 
সি/৩০/১, রামকৃষ্ণ উপনিবেশ, রিজেন্ট এস্টেট,
কলকাতা----৭০০ ০৯২

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

শব্দছক,ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 2nd issue: November2021

ছড়া ।। সম্প্রীতি ফুল ।। রিয়াদ হায়দার

কবিতা ।। তফাত ।। বন্দনা কুন্ডু

ছোটোদের আঁকা ।। মনামি মন্ডল, অহনা বিশ্বাস, সৃজা দাস, সিমিকা বৈরাগ্য

ছড়া ।। বাড়ির উঠানে খেলুক শিশু ।। রানা জামান

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া । আলোর তৃষা ।। সুদামকৃষ্ণ মন্ডল

ছড়া ।। খুকির রথ দেখা ।। সুব্রত কুণ্ডু ।।

ছড়া ।। অবশেষে ।।বদ্রীনাথ পাল

মাসের পছন্দ

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

কবিতা ।। খুকির বায়না ।। খগেশ্বর দেব দাস

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২