Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

পুরাণের গল্প ।। বলরাম অবতারের কথা ।। দীপক পাল


বলরাম
অবতারের কথা

দীপক পাল

দশাবতারের অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণের অগ্রজ হলধর বলরাম। তিনি পূজারী ছিলেন সত্য ও ন্যায়ের। মহাভারতে ভালো লাগার মতো অনেক চরিত্র থাকলেও নিরপেক্ষ ও নিষ্কলঙ্ক চরিত্র এক মাত্র বলরামেরই। ধর্মরাজ যুধিষ্ঠির অর্ধসত্য বলেছেন, শ্রীকৃষ্ণ পক্ষপাতিত্ব দেখিয়েছেন, ভীম ও অন্যায় যুদ্ধ করেছেন যা বলরামের ঘৃণার উদ্রেক করেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই যখন উম্মত্ত তখন বলরাম সারা ভারতে তীর্থ ভ্রমণে ব্যস্ত। এহেন চরিত্রের অবতার রূপে পূজা পাবার কারণ তিনি সর্বলোক হিতকর চাষ প্রথা হল যোগে প্রবর্তন করেছেন ও দ্বাপর যুগ থেকে লাঙল ও মুষল সহ অবতার রূপে পূজা পেয়ে আসছেন। বর্তমান হাল যোগে যে চাষ প্রথা প্রচলিত রয়েছে তার আবিষ্কার করেন বলরাম স্বয়ং। হল চালনায় মাটির যে বড় বড় ঢেলা বা চাঙর উঠেছিল তা ভাঙার জন্য তিনি মুগুর ও আবিষ্কার করেন।


           লাঙল দিয়ে চাষ প্রথা প্রবর্তনের আগে লোক সংখ্যা অল্প থাকায় 'জোম' প্রথা প্রচলিত ছিল।
কিছু জায়গা খুঁড়ে গর্ত করে তখনকার আবিষ্কৃত খাদ্য বীজ তার মধ্যে রেখে মাটি চাপা দেওয়া হতো। আর সেই বীজ অংকুরিত হয়ে যথা সময় ফল ও শস্য জন্মালে সে সময় যেটি সংগ্রহ করার উপযুক্ত হতো তা কেটে নেওয়া হতো। সমাজ পত্তনের আদি অবস্থায় এ প্রথা ই প্রচলিত ছিল। যারা এ কাজ করতো তাদের ' জমিয়া ' বলা হতো। সমাজ সভ্যতার দিকে এগোতে গিয়ে এ প্রথা লোপ পেয়েছিল। সম্ভবত কোদাল দিয়ে বেশী করে মাটি খুঁড়ে শস্য উৎপাদন করা হতো। বলরাম লাঙল প্রথা আবিষ্কার করে সেই অভাব দূর করেন। এখানেই বলরাম অবতারের বিশেষত্ব। সহস্র প্রথায় কৃষিকার্য সুপ্রচার করে, অন্নের সুব্যবস্থা করে তিনি সমগ্র ভারতবাসীকে কৃতজ্ঞতা পাশে বেঁধে রেখে গেছেন। তাই তিনি আমাদের কাছে ভগবান রূপে পূজিত।


                      -০-০-০-০-০--০-০-০-০-


Dipak Kumar Paul,
DTC Southern Heights,
Block-8, Flat-1B,
Diamond Harbour Road,
Kolkata - 700104.

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

শব্দছক,ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 2nd issue: November2021

ছড়া ।। সম্প্রীতি ফুল ।। রিয়াদ হায়দার

কবিতা ।। তফাত ।। বন্দনা কুন্ডু

ছোটোদের আঁকা ।। মনামি মন্ডল, অহনা বিশ্বাস, সৃজা দাস, সিমিকা বৈরাগ্য

ছড়া ।। বাড়ির উঠানে খেলুক শিশু ।। রানা জামান

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া । আলোর তৃষা ।। সুদামকৃষ্ণ মন্ডল

ছড়া ।। খুকির রথ দেখা ।। সুব্রত কুণ্ডু ।।

ছড়া ।। অবশেষে ।।বদ্রীনাথ পাল

মাসের পছন্দ

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

কবিতা ।। খুকির বায়না ।। খগেশ্বর দেব দাস

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২