Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কয়েকটি কবিতা ।। সুশান্ত সেন

কয়েকটি কবিতা ।। সুশান্ত সেন

 

 সারাদিন


সকাল বেলায় ঘুমটা ভেঙে হলো বিষম চিন্তা
ভালোয় ভালোয় কেমন করে কাটাব আজ দিনটা ! 
দিনটা জানি সকাল থেকেই বাড়ে ডাইনে বামে
অনেক খানি গড়িয়ে শেষে রাত্রি হলে থামে,
তারই মাঝে ওলট পালট ঘটনা সব ঘটে
নানা গুজব নানা মুখের কৌশলেতে রটে।
নানান দলের নানান কথায় কান টা হল ভারী
অর্থ সে তো দৌড়ে পালায় , বুঝতে কি পারি ?
আমায় যারা ডেকে ছিল তাস খেলবে বলে
হঠাৎ দেখি খুড়োর ডাকে সটকে গেল সরে।
কনের মাসী বরের পিসি কখন এল চলে
কি করবো এখন আমি এইটুকু দাও বলে।
 
 


আহ্বান 


তিন কাল গিয়ে এক কালে থাকা দাঁত কড়মড় বুড়ি,
নেড়া ছাদে উঠে বিকেলের রোদে উড়িয়েছে নীল ঘুড়ি।
বিকাশের দাদু তাই দেখে শুনে মিটমিট হাসি হাসে
দিদু বিকাশের হাতে নিয়ে চা দাঁড়িয়েছে এসে পাশে।
বিকাশের এক সঙ্গী জুটেছে তার সাথে দেখি রোজ
চলে যায় দেখি এখানে ওখানে পাইনা কোনোই খোঁজ।
আকাশের ডাকে সবাই দেখছি ঘর ছাড়া হয়ে যায়
পায়ে যে কখন শিকল পড়েছি বসে থাকি নিরুপায়।
 
 

খাবো


সকাল থেকে ভাবছি বসে
             কি খাবো কি খাবো
কোন পাড়াতে পৌঁছে গেলে 
             কসা মাংস পাবো !
কোন পাড়াতে পাওয়া যাবে
              মিহিদানার মজা,
কোথায় গেলে পাবো'রে 
              মুচ মুচানো গজা !
কড়াইশুটির সিঙ্গারা টা 
              কোথায় ভালো ভাজে
লাল হলদে মেসাই করে 
              গরম বোদে রাজে!
কোথায় দেবে সিতাভোগ 
               মিহিদানার সাথে
মিঠে কটকট বালুসাইটা 
               দেবে খাবার পাতে।
খাবার মজা বড়ই মজা 
               লিখছে অভিধানে
কোথায় পাব খাস্তা গজা 
               কেউ তাহা কি জানে ?


 

রাম ছাগল


রাম ছাগলের মাথায় ছিল                
                মস্ত দুটো সিং
কাবুলিওয়ালা দিল তাকে 
               এক কৌটো হিং,
সিং এর ওপর হিং মাখিয়ে 
               সারা প্রান্তরেতে
ঘুরছে দেখি ছাগল ছানা 
               মনের আনন্দেতে।
আমার হাতে শাল পাতাতে 
                হিং কচুরি ছিল
গন্ধ পেয়ে রাম ছাগলে 
                দৌড়ে তাড়া দিল,
আমি বলি - বোকা ছাগল 
               একটু খানি থামত
তোর যে এমন গন্ধ বাতিক 
                কেউ যদি তা জানতো ?
আফগানি গন্ধ হিং এর 
                যায় কখনো চেনা
চিনতে পেলে ফুরিয়ে যাবে 
                বেবাক বেচাকেনা।
 

কোল বালিশ


কোল বালিশের আজব তর বুদ্ধি
দু টো পা এর মাঝেই তাহার শুদ্ধি,
এমন তর আরাম ত আর হয়না
মাথার তলায় তাই ত সে রয়না।

সারা খাটের সে যেন এক রাজা
সর্ব সময় ফুলন্ত ও তাজা।

পায় না পিঠ রাজা মহারাজার
সেদিক থেকে সে যে বড় নাজার
কালে কালে কত বদল দেখে
লম্বা সোফায় বসল কখন ঝেকে।

ফরাসও নেই, নেই নাচের খেলা
খাটেই বৃদ্ধি চলছে দুই বেলা।
 
==========

সুশান্ত সেন
৩২বি , শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ষোড়শ সংখ্যা : জানুয়ারি ২০২৩

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

ভ্রমণকাহিনি ।। ভুবনমোহিনী ভুটান ।। জয়ন্ত দাস

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছড়া ।। স্বর্গসুখ ।। দীনেশ সরকার

ছড়া ।। জীবন গড়ো ।। গৌর গোপাল পাল

ছড়া ।। খোকার সাধ ।। সৌপর্ণী রায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪০ ।। মার্চ ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২