Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। ঘুড়ি ।। আবদুস সালাম




ঘুড়ি

আবদুস সালাম

 

অসীমদের বাড়ির কাজের ছেলে টুকলু।

অসীম রোজ বিকেলে পড়ার পরে ছাদে ঘুড়ি ওড়াই। দারুণ লাগে টুকলুর। ওর মনটা ও ঘুড়ির সাথে উড়তে থাকে । অসীমের ঘুড়ি কেমন মাতালের মতো উলট পালট করে ।

 মালিকের ছেলের ঘুড়ি ওড়ানো দেখেই তার স্বাদ মিটিয়ে নেয়।

টুকলুদের পয়সা নাই  । ওরা খুব গরিব । ওর মা অসুস্থ । ওর বাবা   রাজমিস্ত্রির কাজে বাইরে রায় ।ওদের খুব অভাব। 

তাইতো টুকলুর পড়তে যাওয়া হয়না।পরের বাড়িতে কাজ করতে যেতে হচ্ছে। এই সময়টা ছেলেদের খেলে বেড়ানোর সময়।তা নয় টুকলু কে পরের বাড়িতে কাজ করে সংসার চালানোর দায়িত্ব ঘাড়ে নিতে হচ্ছে ।

     কাজ শেষ করে বাড়ি গিয়ে মার কাছে রোজ বায়না করে "মা একটো গুড্ডি  কিনি দিস্ ক্যানে।মা হামার যা গুড্ডি উড়্যেতে মুন  কোরছে। গুড্ডি না দিস তো হামি অদের বাড়ি কাম কোরতে যামু না ।""

  মায়ের মন ডুকরে কেঁদে ওঠে । "এইটুকুন ছ্যেল্যাকে হামি কাম কোরতে পাঠ্যেছি ।হায় রে হামাদের কপাল ।"

  উপায় নাই তবুও মা ছেলেকে মিথ্যে আশ্বাস দেয়। 

"তোর বাপ আসুক।বুলবো হামার টুকলুকে একটো গুড্ডি কিনি দিও তো । তুই ও বুলিস ব্যাটা "!

 কিন্তু না টুকলু তার বাবাকে দেখতে পাই না কোনদিনই। বাবা রাজমিস্ত্রি কাজ করে  যখন বাড়ি আসি তখন ঢুকলো ঘুমিয়ে পড়ে। আর সকালে ওঠার আগেই মোরগ্রাম স্টেশন এ চলে যায় ট্রেন ধরতে । কোনদিনই বাবা-ছেলে মুখোমুখি হওয়া হয়না। টুকলুর সব রাগ অভিমান গিয়ে পড়ে তার মায়ের উপর। তাই আজ সকালে কিছু না খেয়েই বাড়ি থেকে পালিয়েছে ।বাবাকে খুঁজে আনবো বলে।

 

     অসীমের বাবা খোঁজ নিতে আসে ।ওগো টুকলুর মা ।। তোমার টুকলু কৈ? গরুগুলো যে চেঁচিয়ে মরছে ?

"না তো  বাবু আপনাদের বাড়িতো কুন সুঁকালে  গেলছে আজ  ।   রোজ দুট্যা বাসি ভাত খেঁয়   যায় । আজ তো তাও  খাইনি বাবু। হামিতো লিশ্চিন্তে আছি বাবু ।হামার শরীলে জ্বর। তিন দিন দেখি  উঠতে পারিয়েনি বাবু ।টুকলুর বাপ্ তো  কুন সঁকালের  সাঁকো টেন  ধরতি  গ্যেলছে ।" 


     হ্যাঁ মোরগ্রাম স্টেশন কে লোকে সাঁকো বাজার বলেই  জানে ।  সাঁকো বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোরগ্রাম গ্রাম। মোরগ্রাম বাসস্ট্যান্ড বলে লোকে যেটাকে জানে সেটার নাম বোখারা । কি করে যে এই স্টেশনের নাম মোরগ্রাম  হলো কেউ সঠিক তথ্য দিতে পারে না । তবে  লোকের ধারণা  সাঁকো বাজার নাম কি যতোদূর সম্ভব  রেলস্টেশন সংলগ্ন মুর্শিদাবাদ ও বীরভূম জেলাকে একটি নয় ফুটা যুক্ত সাঁকোর মাধ্যমে জুড়ে  সংযোগ করা হয়েছে। আর এজন্যই হয়তো এই বাজারের নাম সাকো বাজার হয়েছে।

 তবে এটা সঠিক তথ্য নাও হতে পারে।

   টুকলু সারাদিন তার বাবার খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়িয়েছে। খাবার বলতে খেয়েছে কচি কচি পড়ে থাকা আম। চৈত্রের প্রখর রোদে একেবারে নেতিয়ে পড়েছে। না খেয়ে স্টেশনের কাছে ডাকবাংলায় আমে গাছের নিচে ঘুমিয়ে পড়েছে।

  আজ রবিবার। অসীম দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে হরলিক্স খেয়ে আধ ঘন্টা বই নিয়ে নাড়াচাড়া করার পর ছাড়পত্র পেয়ে গেছে  ঘুড়ি ওড়ানোর ।দোতলা ছাদে উঠে ওড়াচ্ছে ঘুড়ি ।জোরে বইছে দক্ষিণা  হাওয়া ।  ঘুড়ি আজ অনেক উপরে উঠেছে। রঙিন স্বপ্নের ডালি মাথায় নিয়ে উড়ে চলেছে আজ। ঘুড়ি আজ যেন  মাতাল হয়ে গেছে । উড়তে উড়তে লাটায়ের সূতো শেষ। পরে দমকা হাওয়ায় সূতোয় ধরেছে টান।    বেগ ধরে রাখতে পারেনি। ছিঁড়ে গেছে সুতো । মাতাল লোকের মতো মাথা টলতে টলতে ঘুড়ি উড়ে চলেছে আপন মনে।

 অসীম ছাদ থেকে নেমে ঘুড়ির পেছনে পেছনে লেগেছে ছুটতে ।এই বুঝি ঘুড়িটা মাটিতে পড়বে।না ঘুড়ি শেষে ঘায়েল হয়ে আটকে গেছে  ডাকবাংলার ন্যাড়া আম গাছের মাথায় ।

ঘুম ভেঙেছে টুকলুর।

ঘুম জড়ানো চোখে আকাশের দিকে তাকাতেই দেখতে পায় ন্যাড়া গাছটার মগ ডালে আঁটকে আছে ঘুড়ি।

  দেখে টুকলুর  কি আনন্দ। অনেকদিন পর তার ঘুড়ি পাওয়ার স্বাদ  মিটবে।  এদিকে দেখছে পিছন পিছন  ছুটছে অসীম। দুজনেই ভাবছে কি করে গাছ থেকে ঘুড়ি পাড়া যায়। অসীম তো গাছে উঠতে পারবে না । হাতের লাটায় ফেলে দিয়ে তার কি কান্না । ওর মামা এই ঘুড়ি টা এনে দিয়েছিল নলহাটি থেকে। কতো দামি ঘুড়ি এটা ।

    

     টুকলু অসীম কে বললো" কাঁদিয়োনা ,কাঁদিয়োনা --

থামো থামো, এক্ষুনি তুমাকে গুড্ডি পেড়ি দিছি।"

    এক লাফে উঠে পড়লো গাছে।ম্যাজিকের মতো ঘুড়িটা  গাছের ডাল থেকে খুলে নিয়ে তুলে দিলো অসীমের হাতে। আনন্দ আর ধরে না তখন অসীমের।

অসীমের যেমন আনন্দ তেমনি টুকলুর ও আনন্দ।

অসীমের ঘুড়ি পাওয়ার আনন্দ আর টুকলুর ঘুড়ি পেড়ে এনে দেওয়ার আনন্দ।

 অসীম টুকলুর পিঠে হাতে বুলিয়ে দিয়ে বাহবা দিতে লাগলো।

অসীম লাটাই তুলে দিলো  টুকলুর হাতে।

 ঘুড়ি ওড়াতে সাহায্য করলো অসীম  ।টুকলুর অনেক দিনের স্বাদ মিটলো।

আনন্দে অসীম ভুলে গেলো টুকলু তাদের কাজের ছেলে।

   ঘুড়িটা আকাশে ডানা মেলে উঠতে উঠতে  মেঘেদের  সাথেই খেলতে লাগলো লুকোচুরি।

________________________________________________

 



আবদুস সালাম
প্রয়াস , শ্রীকান্তবাটি মাদারল্যান্ড
ডাক রঘুনাথগঞ্জ   মুর্শিদাবাদ

[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া ।। ভাবে খুকু ।। দীনেশ সরকার

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছড়া ।। কে? ভেবে বলো ।। সমীর কুমার দত্ত

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছোটগল্প ।। ধরণীর দয়া-রাজ ও হিংসুটে বোনেরা ।। শংকর ব্রহ্ম

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২