Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা।। হরিণ ছানা ও মা।। গোবিন্দ মোদক


 

হরিণ ছানা ও মা

গোবিন্দ মোদক


হরিণ ছানা: 

থাকবো নাকো বসে মা গো ঘরের এই কোণে,

কচি কচি ঘাস খেতে আজ যাবো দূরের বনে।

সবাই কেমন আমোদ করে ঘাসটি খেতে যায়,

আমার বেলায় যতো বারণ নেই কোন উপায়!


মা হরিণ: 

ওরে বাছা! শোন রে তবে তুই যে ছোটো খুব, 

বড়ো হলে তবেই যাবি — এখন থাক চুপ।

এখান থেকেই ঘাস খা তুই থাকরে কাছে কাছে,

শুনে রাখ – দূরের বনে বিপদ অনেক আছে!


হরিণ ছানা: 

শুধুই বলো - বিপদ! বিপদ! হবো কবে বড়ো,

আর কতদিন তোমার কোলে রইবো জড়োসড়ো!

তাকিয়ে দেখো ডাকছে আমায় ওই প্রকৃতি মা,

তবু তুমি বাঁধবে আমায় — যেতে দেবে না! 


মা হরিণ: 

ওরে বাছা! কি করে যে বোঝাই তোকে আমি, 

বড়ো তুই হসনি রে তুই জানেন অন্তর্যামী!

অভিজ্ঞতা নেই যে কিছু তুই যে দুধের ছানা,

বিপদ আছে হাজার রকম করি যে তাই মানা।

দূরের বনে লুকিয়ে থাকে বাঘ সিংহ কতো, 

সাপ অজগর ঘাপটি মেরে থাকে সেথা যতো।

কাছে গেলেই কপাৎ করে খেয়ে নেবে ধ'রে,

তোকে ছাড়া তখন আমি বাঁচবো কেমন করে!!


হরিণ ছানা: 

কেঁদো না মা, তোমায় ছেড়ে যাব নাকো আমি,

পৃথিবীতে তুমি যে মা — সবার চেয়েই দামি!!

______________________________________________

 

 

গোবিন্দ মোদক। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103

 

[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়