Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গদ্যরচনা ।। অচেনাকে ভয় ।। মানস কুমার সেনগুপ্ত



অচেনাকে  ভয় 

মানস কুমার সেনগুপ্ত



                রবীন্দ্রনাথ তাঁর এক গানের বাণীতে বলেছেন, ' অচেনাকে ভয় কি আমার ওরে , অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে। ছিল আমার মা অচেনা,  নিল আমায় কোলে, সকল প্রেমই অচেনা যে, তাইতো হৃদয় দোলে।' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়  সৃষ্ট পথের পাঁচালীর ছোট অপু - দুর্গা অচেনার আনন্দ পেতে পাড়ি দিয়েছিল ধুধু মাঠ, কাশ জঙ্গল পেরিয়ে তাদের কাছে অচেনা , বিস্ময়কর কু ঝিক ঝিক রেলগাড়ি দেখতে। দুটি অচেনা নর-নারীর প্রেমের সার্থক পরিনতি, সেওতো অচেনাকে হৃদয়ে গ্রহন করে নেওয়ার এক রোমাঞ্চ। 
               অচেনা বিস্ময়কর প্রকৃতির কোলে পাহাড়ে, সাগরে, মরু বা মেরু প্রান্তরে মানুষ পাড়ি জমিয়েছে অচেনাকে আবিষ্কার করার অভিযানে। কলম্বাসের আমেরিকা আবিষ্কার আজ ইতিহাসের পাতায়। পৃথিবীর দুই মেরুতে অভিযান চালিয়ে মানুষ আবিষ্কার করেছে অনেক অচেনা, অজানা বিস্ময়কর তথ্য ভান্ডার। নীল আর্মস্ট্রং এর চন্দ্র অভিযান আজও আমাদের বিস্ময়াভিভূত করে রাখে। তাঁর চোখ দিয়ে আমরা প্রথম দেখতে পেয়েছিলাম রোমাঞ্চকর, অচেনা এবং বিস্ময়কর চন্দ্র পৃষ্ঠকে। হিলারী আর তেনজিং এর এভারেস্ট অভিযান সারা বিশ্বের মানুষকে উদ্বুদ্ধ করেছিল বিশাল হিমালয়ের অচেনা,  গহীন জঙ্গলে, পর্বত শৃঙ্গে অভিযান চালাতে। অচেনাকে জয় করার আনন্দে মানুষ আজও বিভোর। তাই কবির ভাষায় আবারও বলি, 'অচেনাকে ভয় কি আমার ওরে।' 

======================== 


মানস কুমার সেনগুপ্ত, ১৭/৮, আনন্দ মোহন বসু রোড, দমদম, কলকাতা ৭০০০৭৪

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়