Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালনের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান


  বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালনের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা 

পাভেল আমান

প্রকৃতির সঙ্গে মানুষের এক আত্মিক সম্পর্ক। প্রকৃতির সতেজতা, পরিছন্নতা রূপ রস বর্ণ গন্ধের স্বাভাবিকতায় পৃথিবীর সুস্থতা সর্বোপরি মানব জাতির বেঁচে থাকার অনুকুলতা ও ছন্দময়তা। বিস্তৃত প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে জীবের প্রাণভোমরা। প্রকৃতিকে নিয়েই জীবজগতের মেলবন্ধন ভারসাম্য  ও অবিচ্ছেদ্য সম্পর্কের চিরস্থায়িত্ব। পৃথিবীতে জীবজগতের অস্তিত্ব রক্ষার্থে প্রকৃতির গুরুত্ব ও কার্যকারিতা অসীম। প্রকৃতি যেন মায়ের স্নেহ আদর ভালবাসায় বিভিন্ন প্রতিকূলতার হাত থেকে বাঁচিয়ে রেখেছে যথার্থ লালন-পালনে। সেই প্রকৃতি গড়ে উঠেছে বিবিধ গাছপালা পশুপাখি কীটপতঙ্গ পাহাড় পর্বত নদী-নালার সহাবস্থনে । প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ, প্রাণী ও আণুবীক্ষণিক জীব সমূহের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে, সেই বাস্তুতন্ত্রে অগনিত নানা ধরনের জীব প্রজাতির সমাহার বা সমাবেশকে জীববৈচিত্র্য বলে। ১৯৮৬ খ্রিস্টাব্দে W. G. Rosen স্কিসােমিয়ান ইনস্টিটিউটের ন্যাশনাল ফোরামে সর্বপ্রথম জীববৈচিত্র্য তথা 'Biodiversity শব্দটি ব্যবহার করেন। পরবর্তীকালে IUCN ও UNEP সংস্থা দুটি "Biodeversity" শব্দটি গ্রহণ করে জীববৈচিত্র্যের যে সংজ্ঞা প্রদান করে তা হল—কোনাে একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য ও সমগ্রতাকে জীববৈচিত্র্য বা Biodiversity বলে। পৃথিবীর জীবমণ্ডলে প্রায় ২.২কোটি প্রকার জীবের বাস। এর মধ্যে এখনও পর্যন্ত প্রায় ১৬ লক্ষ ৫ হাজার জীব প্রজাতিকে শনাক্ত করা হয়েছে। উদ্ভিদ, প্রাণী ও জীবাণুর প্রত্যেক প্রজাতির মধ্যে যেমন স্বাতন্ত্র্যতা দেখা যায়, তেমনি একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যেও গঠনগত বিভিন্নতা দেখা যায়। জীবমণ্ডলের সমগ্র জীবদের মধ্যে এই বিভিন্নতার সংমিশ্রণ হল জীববৈচিত্র্য।প্রকৃতিতে, পাখি ও জন্তু থেকে শুরু করে ফুল, পাখি, মাছ ও কীটপতঙ্গ, রঙিন গাছপালা থেকে শুরু করে ক্ষুদ্র জীবাণু পর্যন্ত সবকিছু নিয়েই আমাদের এই রঙিন এবং সুন্দর পৃথিবী।জীববৈচিত্র্য পৃথিবীকে প্রাণে পূর্ণ করে তোলে এবং এটি মানুষের বেঁচে থাকা ও উন্নয়নের ভিত্তি। মানুষ, প্রাণী ও প্রকৃতি মিলিয়েই আমাদের পৃথিবী নামের সবুজ গ্রহটি। কিন্ত এই জীবমন্ডলের সঙ্গে মানুষ এতটাই নির্দয় ও নির্বিচার আচরণ করছে, যার ফলাফল হিসেবে বিশ্ব ব্যবস্থা হুমকির দরজায়। 

পৃথিবীবাসীকে জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে সচেতন করতে প্রতিবছর ২২ মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব জীববৈচিত্র্য দিবস। এবারে দিবস পালনের ইতিহাসের পাতায় একটু চোখ বুলানো যাক। ১৯৯২ সালের ২২ মে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনে দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর পর থেকে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি দিনটিকে বিশ্ব জীববৈচিত্র্য দিবস হিসেবে উদযাপন করে আসছে।১৯৯৩ সালের শেষ দিকে দিবসটি পালনের জন্য ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু পৃথিবীর অনেক দেশে এই দিবস পালন বন্ধ করে দিলে ২০০২ সালের ২২ মে পালনের জন্য দিবসটি পুনঃনির্ধারণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। বর্তমান বিশ্বে  নগরায়ন শিল্পায়নে সবথেকে বেশি কোপ পড়েছে প্রাকৃতিক জীব বৈচিত্রের উপর। মানুষের চাহিদা পূরণ করতে জীবনযাপনকে আরও বেশি আধুনিক আয়ায় পূর্ণ  গতিশীল করে তুলতে উন্নয়নের বিস্তৃতি ঘটাতে গিয়ে প্রাকৃতিক জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়েছে। ফলস্বরূপ বিশ্ব উষ্ণায়ন জোর কদমে বেড়ে গিয়েছে। প্রকৃতি যেন দিনের পর দিন আরও বেশি হারিয়ে ফেলে যে তার স্বাভাবিকতা স্থিতিশীলতা। যার নেপথ্যে জীববৈচিত্রের ভারসাম্যহীনতা। যার প্রভাব চরমভাবে করছে সমস্ত জীবজগতের উপর। বলতে গেলে মানুষের স্বেচ্ছাচারিতা কর্তৃত্বের চূড়ান্ত পরিণতি প্রাকৃতিক জীববৈচিত্র্যের ভারসাম্য বিনষ্ট হওয়া । সেখানে রাশ না টানলে মানবজাতি ও  বিলুপ্তির পথে চলে যাবে। সেই নিদারুণ বাস্তবতাকে স্বীকার করে আমাদের প্রত্যেককে প্রাকৃতিক জীববৈচিত্র্যকে সজীব প্রাণবন্ত বিকশিত ও সর্বোপরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আরো বেশি সদর্থক ভূমিকা পালন করতে হবে। ভুলে গেলে চলবেনা প্রকৃতির স্থিতিশীলতায় আমাদের বেঁচে থাকার চাবিকাঠি। সেই জরুরী বার্তাটা কে আমাদের বাস্তবিক জীবনে এক ঘটাতে হবে। এ বছর ২০২৩ সালের বিশ্ব জীব বৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য বিষয় "চুক্তি থেকে কর্ম পর্যন্ত: জীববৈচিত্র্য ফিরিয়ে আনুন"। চারদিকে প্রাকৃতিক বিপর্যয়, নদীভাঙন, নদীর নাব্যতা কমে যাওয়া, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার, বহু বন্য প্রাণীর সংকটাপন্ন অবস্থায় চলে যাওয়া-সব মিলিয়ে এবার দিবসটি বাড়তি গুরুত্ব বহন করছে। বিশ্ব জীববৈচিত্র্য দিবসে আমরা শ্রেষ্ঠ জীবের অধিকারী মানুষেরা জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রাণের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পৃথিবীর জীববৈচিত্র্যকে বিপন্নতার হাত থেকে রক্ষা করি। পরিবেশকে সবুজ নির্মল করে তুলতে আমাদের প্রত্যেককে জীববৈচিত্র্যের গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সেখানেই বিশ্ব জীব বৈচিত্র্য দিবস পালনের প্রাসঙ্গিকতা। 

_____________________________________________________________________________________

 


পাভেল আমান- হরিহরপাড়া- মুর্শিদাবাদ

চিত্র-ঋণঃ abnews24.com

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছড়া ।। শীতের মজা ।। ঈশিতা পাল

ছড়া ।। গ্রামের হাট ।। গোবিন্দ মোদক

গল্প ।। ধরিত্রীর সংসার ।। বিকাশকলি পোল‍্যে

ছড়া ।। শিশুপাঠ্য ।। কোয়েলী ঘোষ

ছড়া ।। একটু দূরে ।। বিদ্যুৎ মিশ্র

গল্প ।। খাদের বুড়ি ।। মিঠুন মুখার্জী

ছোটগল্প ।। সঙ্ঘমিত্রার পপুলারিটি ।। সুকন্যা ভট্টাচার্য্য

ছড়া ।। রবি কবি ।। অমিত কুমার রায়

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

নিবন্ধ ।। মহাকাশের বার্তা ।। শ্যামল হুদাতী

গল্প ।। খাদের বুড়ি ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। মে দিবসের ডাক ।।চিত্তরঞ্জন সাহা চিতু

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২