পোস্টগুলি

Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। সত্যি হল ।। সুশান্ত সেন

ছবি
সত্যি হল সুশান্ত সেন দিন দুপুরে নাচতে গিয়ে  ভাঙল দেখি ঠ্যাং আসছে তেড়ে হাতটি নেড়ে বিশু খুড়োর গ্যাঙ l নীল আকাশে কোন সুবাসে  ঝড় উঠলো জোরে ওঠ রে বিশু দেখ ত কেমন  আর কি মাথা ঘোরে, কেউ জানে না আজকে কেন  গুঁতো খেলাম ষাঁড়ের ঠোঁটের ডগা পুড়ল গরম  চা খেতে কি ভাঁড়ের ! অনেক কালের বাক্য ঋষির  সত্যি হল আজ পাপের ফল ভুগতে হবে  মাথায় পড়ে বাজ। __________________   সুশান্ত সেন  ৩২বি, শরৎ বোস রোড কলিকাতা,৭০০০২০ [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]

ছড়া ।। ওই পাখিটা ।। সৌমিত্র মজুমদার

ছবি
  ওই পাখিটা সৌমিত্র মজুমদার  ওই পাখিটা রোজ সকালে       শিস দিয়ে ঘুম ভাঙায়, ঠিক যখনই সূয্যিমামা        ওই পুবাকাশ রাঙায় ; যেই ঘরেতে ঘুমাই আমি       তার জানালার পাশে -- সেই পাখিটা রোজ ভোরেতেই       গান শোনাতে আসে !  জানালা খুলি যেইনা আমি       যায় সে ফুড়ুৎ উড়ে, ওই সে দেখি গাছের ডালে       নয় সে বেশি দূরে ; লাফায়, ওড়ে চঞ্চলতায়       ভীষণ লাগে ভালো,  ওই পাখিটা দেখতে হলুদ       সঙ্গে ডোরা কালো।  --------------------------------------- সৌমিত্র মজুমদার  পূর্বাচল পল্লি, রহড়া, উত্তর ২৪ পরগণা,  পিন : ৭০০ ১১৮। [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]

ছড়া ।। বোশেখ মেলা ।। সুব্রত চৌধুরী

ছবি
  বোশেখ   মেলা সুব্রত চৌধুরী বোশেখ মেলা, বোশেখ মেলা, পড়ে গেছে সাড়া   ঢোলের তালে বাঁশির  সুরে জেগে ওঠে পাড়া । মেলা জুড়ে বাঁশির সুরে হাওয়াই মিঠাইর সুখে খোকা খুকু ঘুরে বেড়ায় রংগীন হাসি মুখে। বোশেখ মেলা, বোশেখ মেলা, মন্ডা মিঠাই  গালে তাক ডুমা ডুম ঢাকের তালে হাওয়া খুশির পালে। নদীর পাড়ে খোলা মাঠে  জমে কুস্তি  খেলা   মামার  সাথে মেলায় ঘুরে খোকার কাটে বেলা। বোশেখ মেলা, বোশেখ মেলা, লাটিম লাটাই হাতে  নদীর পাড়ে গাঁয়ের খোকা ইচ্ছেমতো  মাতে। সাপের খেলায় বাঁশির সুরে ফনা তোলে সাপে তাই না দেখে ভয়ে খোকা থরো থরো কাঁপে। বোশেখ মেলা, বোশেখ মেলা,  খুশির দিনের আঁচে ডুগডুগিটার  তালে বানর তিরিং বিরিং নাচে। যাদুকরে দেখায় যাদু  গাছের তলায়  ওই লাগ ভেলকি লাগ যাদুর খেলা রাখবে  খুশি  কই? বোশেখ মেলা, বোশেখ মেলা, বাবার কাছে বায়না "দাওনা কিনে আলতা, ফিতে, রেশমী চুড়ি, আয়না"। বায়োস্কোপে মজে খোকা নাগরদোলায় চড়ে  পুতুল বিয়ের সওদা হাতে খুকু ফেরে  ঘরে। —————————————...

ছড়া ।। টুকরো ছড়া ।। বদ্রীনাথ পাল

ছবি
টুকরো ছড়া বদ্রীনাথ পাল  আলিপুরের আলি- মেখে ছাই ও কালি, বক ধরতে গেলো সেদিন  একা সে বকখালি ! চিনে পাড়ার চি না- চেঁচিয়ে বলে কিনা, গো-সাপ সে রাঁধতে পারে তেল মশলা বিনা ! শেয়ালদহের শেয়াল- গাইবে বলে খেয়াল, এক লাফেতেই ডিঙ্গিয়ে গেলো চীনের মহা দে'য়াল ! বাগেরহাটের বাঘে- গরগরিয়ে রাগে, মাংস খাওয়া ছেড়েই দিলো বন্ধু বলে ছাগে ! __________________   বাবিরডি, পোস্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া। [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]  

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

ছবি
          চ্যাটার্জি বাড়ির চার পোষ্য    জয়শ্রী বন্দ্যোপাধ্যায়   কুট্টুস, জুলজুল , পুটুস আর গুলুগুলু  চার বোনের চারটি পোষ্য  ওদের মজার কাণ্ড গুলো চ্যাটার্জি বাড়ীতে দেখে  এসো। জুহুর আছে কুকুর ছানা , বাদামি তার রঙ , লেজটি নেড়ে আদর চায়,তার  দুষ্টু দুষ্টু ঢং । নামটি তার  কুট্টুস বাবু  বল মুখে সে ঘোরে , আয়নাতে নিজের মুখটি দেখে ঘেউ ঘেউ সে করে । কুহুর সাদা খরগোশ টি গাজর খালি খায়,  ভীতুর ডিম এক্কেবারে ,দৌড়ে পালিয়ে যায় । ছোটো পিসী নাম দিয়েছিল জুলজুল সোনামণি , আরাম করে চিবোচ্ছিল অঙ্ক খাতা খানি । তেড়ে গেছে যেই না দিদি স্কেল বাগিয়ে ধরে .. অমনি ছুটে মায়ের কোলে মুখ লুকিয়ে বসে পড়ে! পুটুস নামের কাঠবেড়ালি বিহু র বড়োই প্রিয়  তার সাথে দেখা হলে বাদাম খেতে দিও । বাদামি তাকে দেখতে আর বড়োই সে আদুরে  তিরতিরিয়ে এডাল ওডাল  আর কিচির কিচির করে । গুলুগুলু বেড়াল বাচ্ছা ভীষণ ছোট্ট সে। পিহু একদিন পেলো তাকে স্কুলের রাস্তাতে । দুধের বোতল ছোট্ট হাতে ধরতে সে যায় , যখন তখন এখান্ ওখান ঘুমোতে খালি চায়। মিউ মিউ ক...

কবিতা ।। পণ করে সে আছে ।। দীনেশ সরকার

ছবি
  পণ করে সে আছে  দীনেশ সরকার   কাকু আমার সকাল-সন্ধ্যায় করে গানের চর্চা গলা ছেড়ে করতে রেওয়াজ নেই তো কোনো খরচা। কানে আঙুল দিয়ে ঠাম্মি রেগে আসে তেড়ে, 'গান থামা তুই ও বাপ আমার, নইলে ফেল রে মেরে।'   গান থামিয়ে তবলায় চাটি, তেরে কেটে কেটে   চাটির ধাক্কায় তবলা এবার যাবেই বুঝি ফেটে।   কারও পিলে চমকে ওঠে কেউ বা করে ছটফট পাড়ার লোকে রেগে বলে, 'আচ্ছা ছেলে নটখট।'                                                 গোয়াল থেকে দড়ি ছিঁড়ে গরু ছোটে মাঠে বিছানাতে কাতরায় দাদু বিট বেড়ে যায় হার্টে। পাড়া-পড়শি ছুটে আসে, 'ও বাবা, বাজনা থামা মাথা থেকে এইবারে তোর গানের ভূতটা নামা।'         তবলা ছেড়ে কাকু এবার মন ঢেলে দেয় গিটারে যেমন ইচ্ছে...

ছড়া ।। উড়বো বনে বনে ।। অজিত কুমার জানা

ছবি
  উড়বো বনে বনে  অজিত কুমার জানা  ছোট পাখি, ছোট পাখি,        কোথায় তোমার বাড়ি।  গাছে ডালে বসে দেখি,       ডাকছো মাথা নাড়ি।। মাথায় লাল ঝুটুন আছে,     মিষ্টি সুর গলায়।  নাচছো দেখি গাছে গাছে,        মত্ত আপন খেলায়।। তোমার সাথে আমায় নেবে,         তোমার বাড়ি যাবো।  তোমার মত গাছে গাছে,       পাকা ফল খাবো।। আপন মনে উড়বো আমি,        খেলবো তোমার সনে। তোমার মত স্বাধীন হয়ে,       উড়বো বনে বনে।। ___________________ অজিত কুমার জানা গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর,  জেলা-হাওড়া, পিন-৭১১৩০১, পশ্চিমবঙ্গ, ভারত।    [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]

ছড়া ।। বাবা ।। রেজাউল করিম রোমেল

বাবা রেজাউল করিম রোমেল  এই যে আমি এইখানে খুঁজছি আমি সবখানে, খুঁজছি আমি  খুঁজছি তোমায় বাবা  তুমি  কোনখানে। বাঁধা বিপত্তি মাথায় নিয়ে আমাদের করেছ লালন, তোমার কথা সবাই মিলে কোরব আমরা পালন। বাবা তুমি শ্রেষ্ঠ বাবা যাবে না তোমায় ভোলা, রেখেছি অনেক ভালোবাসা তোমার জন্য তোলা। __________________   রেজাউল করিম রোমেল।  রায়পাড়া, ইসমাঈল কলোনি, চাঁচড়া,  কোতোয়ালি, যশোর।    [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]

ছড়া ।। এসো বৈশাখ এসো ।। রানা জামান

ছবি
  এসো বৈশাখ এসো রানা জামান এসো বৈশাখ এসো তুমি মেরে চৈত্রের খরা , একটু বৃষ্টি শীতল বাতাস শীতল করো ধরা। পয়লা বৈশাখ সকাল বেলা পান্তা মরিচ খাওয়া , রংবেরঙের মুখোশ পরে শোভাযাত্রায় যাওয়া। পাকা ধানের স্তুপে কৃষক ক্লান্তি যাবে ভুলে , গুনগুনিয়ে গানের সাথে নেবে ফসল তুলে। নতুন চালের পিঠা গড়বে বৌ - ঝি রাত্রি জেগে , খুব সকালে বাউল ফকির চাউল নেবে মেগে। মহাজনে বাকি টেনে খুলবে নতুন খাতা , উল্লাস নিয়ে উল্টে নেবে নতুন সনের পাতা। _______________   রানা জামান বড়বাগ, মিরপুর-২; ঢাকা-১২১৬; বাংলাদেশ    [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]

কবিতা ।। রিংউডাইট ।। জীবন সরখেল

ছবি
রিংউডাইট  জীবন সরখেল    বৈজ্ঞানিক এক আবিষ্কারে  ফেললো অদ্ভুত সাড়া সাতশো কিমি ভূত্বক নীচেও  পড়লো সে যে ধরা! পৃথিবীর জলচক্রের এক  বৃহৎ গোপন স্তরে সাত সাগরের থেকেও বড়  নজির 'জলাধারে'। "রিংউডাইট" পৃথিবীর সেই  রহস্য সংযোজন ভূমির গঠন প্রাণ অস্তিত্বের যা শ্রেষ্ঠ সংবেদন। জগতের যাকিছু আজও  রয়েছে অজানা  আবিষ্কার চমকে জগৎ  হোক সেরা ঠিকানা। ________________     গ্রাম -বাড়াভগলদিঘী, পোস্ট -ভগলদিঘী  থানা-জয়পুর জেলা-বাঁকুড়া পিন -৭২২১৫৪   [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]  

ছড়া ।। গর্জে উঠলে ।। জগদীশ মণ্ডল

ছবি
  গর্জে উঠলে জগদীশ মণ্ডল চারিদিকে ঝড়ের নাচন প্রলয় হবে শুরু, অন্যায় প্রতিবাদের গর্জন ওই শোন গুরু গুরু। দেখতে দেখতে একি কাণ্ড দূরে ছিল যারা, পাওয়ার ছিল অনেক কিছু স্বার্থ ছাড়লো তারা। অন্যায় ভাবে চোখ রাঙানি তুলছে নাতো কানে, রাজার আদেশ কঠিন সাজা এসব তারা জানে ? জানে নিশ্চয় অন্যায় দেখে পিঠ গিয়েছে ঠেকে, কোন ভয়ে থামছে না আর ঝড় আনছে ডেকে। দেওয়ালে পিঠ ঠেকলো যাদের আনছে প্রলয় বয়ে, গর্জে ওঠে কলম কালি অনেক কষ্ট সয়ে। ঝড় কিছুটা আবর্জনা সরিয়ে দেয় বটে, আলোর রবি কিরণ ছড়ায়  নব জাগরণ ঘটে। ___________________ জগদীশ মন্ডল।।নতুন পুকুর রোড।।চড়কডাঙা।।পোস্ট::বারাসাত।।কলকাতা::700124 [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]

ছড়া ।। ইতিহাসের ক্লাসে ।। ভাগ্য‌ধর হাজারী

ছবি
  ইতিহাসের ক্লাসে ভাগ্য‌ধর হাজারী স্যার পড়াচ্ছেন হিউয়েন সাঙের ভারত বিবরণ শুনছে সবাই স্যারের কথা বটার নেই যে মন। বিচ্ছু বটার ভাল্লাগে না ইতিহাসের ক্লাসে এদিক সেদিক উশখুশ খুশ তাকায় আশেপাশে। স্যারের নজর ঠিক পড়েছে তাকান বটার পানে বলেন রেগে মন নেই তোর শুনিস না তো কানে। বিচ্ছু বটা জবাব দিল কাঁচুমাচু মুখ ভিনদেশী‌র ওই বিবরণ তো পড়লে জাগে দুখ। হিউয়েন সাঙের লেখালেখি চীনা জিনিস বটে তাইতো আমি পড়ি না ওসব বুদ্ধি আছে ঘটে। ____________________ ভাগ্যধর হাজারী 20/সি,কে পি মুখার্জি রোড দক্ষিণেশ্বর কলকাতা- ৭০০০৭৬ [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]

ছড়া ।। খোকার পাঠশালা ।। প্রবোধ কুমার মৃধা

ছবি
    খোকার পাঠশালা       প্রবোধ কুমার মৃধা              খোকা খুলেছে পাঠশালা                    হরেক রকম বায়না।              ছাত্র-ছাত্রী ডজন খানেক                     চড়ুই-শালিক-ময়না।               লেখা-পড়া চুলোর ছাই                      চলে ভোজন পর্ব।                দানাশস্য, ছোলা-মুড়ি                    বাতিল চোষ্য-চর্ব্য।              সহজপাঠ আর নামতার ব‌ই।                   খোলাই থাকে পড়ে।               পাখিগুলো তার উপরে                   ...

ছড়া ।। গ্রীষ্ম এলে ।। বিশ্বনাথ পাল

ছবি
  গ্রীষ্ম এলে বিশ্বনাথ পাল   গ্রীষ্ম এলে ইস্কুলে  মন বসে না আর। আমের কুশি বেজায় খুশি  ডাকে যে বারবার। হাঁটু জলের নিম্ন স্রোতের ওই যে ছোটো ধারা ওইখানেতে মন যে পড়ে আমার হৃদয় হারা। চৈত্র মাসের শিবগাজনের বড় মাপের বাঁশি হারিয়ে যখন হাপুস নয়ন আরেকটা দেয় মাসি। সকাল বেলার ইস্কুল হতে ঘরে এসে শুনি রমনার বনে বৈঞ্চি এনে গেঁথেছে  মালা বুনি  তাই তো আমরা সবাই  সেই বাগানেই যাই সব পশুও পালিয়ে যেত মোদের ভনিতায়। আজো সে বাগান আছে, গাছ পালা আর নাই। দুটো ছেলে বাঁশের ঝোপে বসে আপন মনে স্ট্যাটাসে ছবি ছেড়ে  লাইক শুধু গোনে।  লাইফ তখন লাইফই ছিল লাইক এলো এবার বাবার বোন পিসিই নয় সে পার্সোনাল কম্পিউটার। ___________________ [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]

ছড়া ।। দুর্ভাবনা ।। সুদামকৃষ্ণ মন্ডল

ছবি
  দুর্ভাবনা সুদামকৃষ্ণ মন্ডল নন্দ ঘোষের নিজের  ভাই আমায় সেদিন বলে, কাঁঠাল গাছে ফলবে আম বেল হবে তালে। জলে চলবে উড়োজাহাজ আকাশ পথে নৌকা, মানুষ থাকবে খালি পেটে পথে নিয়ে ঝাঁকা । মানব এবার জনম নেবে নারীর জঠর ছাড়া, সাগর পাড়ে হবে শহর মহাশূন্যে পাড়া । ক্ষুধা তৃষ্ণা যাবে চলে কান্না হবে হাসি, টাকা পয়সা সোনা দানা মরুর বালু রাশি। সবাই করছে এপিঠ ওপিঠ মিথ্যে চতুর সত্যি, জলে চলবে ইঞ্জিন সব দেবতা হবে দত্যি । ভাবনা আমার মারছে উঁকি  কেমন করে হয়, হতেই পারে সভ্য  এখন  বন্য হচ্ছে ভয় । মানুষ যদি বন্য হয় ছেড়ে মানব ধর্ম, হিংসা দ্বেষে কেন তবে  নয়তো সমাজ কর্ম। ________________________________   সুদামকৃষ্ণ মন্ডল গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর) পোস্ট : অক্ষয় নগর থানা : কাকদ্বীপ জেলা : দঃ চব্বিশ পরগণা পিন কোড :743347 [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]

ছড়া ।। ছুটির দিনের মধুর স্মৃতি ।। কল্যাণ কুমার শাণ্ডিল্য

ছবি
  ছুটির দিনের মধুর স্মৃতি    কল্যাণ কুমার শাণ্ডিল্য         মৌমাছিরা মৌচাকে তে                            মধুর সাথে,          আম বাগানের পাহারা আজ                          মালীর হাতে।           মন ছুটেছে দুষ্টু খোকার                         কীসের টানে?          কাঁচা-মিঠে ডাক দিয়েছে                        আম বাগানে।           খুকুমণি পড়াশেষে                     ছুটির দিনে,           বোয়েম থেকে আমের আচার                       নেবে চিনে।    ...

ছড়া ।। ফুলেরও বাহারে ।। সঞ্জয় বৈরাগ্য

ছবি
ফুলেরও বাহারে সঞ্জয় বৈরাগ্য ছয়টি ঋতুতে ফোটে নানাবিধ ফুল গরমে চামেলী, বেলী ও পারুল। বর্ষায় কদম, দোপাটি,  কেয়া আর মোরগ ঝুঁটি। শিউলি, পদ্ম শরতে হলে বিকশিত ফুলেরও বাহারে ধরা আমোদিত। শীতে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা কাননে ছুটে আসে মধুমক্ষিকা। বসন্তে ফোটে শিমূল, কৃষ্ণচূড়া, পলাশ আর চাঁপার সুবাসে মধুর বাতাস। _________________________     সঞ্জয় বৈরাগ্য    [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]

ছড়া ।। খুশির আড্ডাখানা ।। দীপঙ্কর বেরা

ছবি
  খুশির আড্ডাখানা  দীপঙ্কর বেরা   ইচিং কেন বিচিং হয়ে পড়ে চিচিং ফাঁকে?  ইকড়ি কেন মিকড়ি হয়ে গলা ছেড়ে ডাকে? তিড়িং করে বিড়িং কেন লাফায় আগে পিছে?  চামে কেন মজুমদারকে কাটে শুধু মিছে?  ঝপাং কেবল খপাং সাথে খেলছে কেন মাগো?  পাখির মতো উড়তে আকাশ আমার পিছে লাগো? প্রজাপতি বাগান ফুলে সবুজ কেন ঘাসে?  এমন কত নানান প্রশ্ন  খুকুর মনে আসে। তাতেই মা যে ব্যস্ত শুধু আহ্লাদে আটখানা সারা বাড়ি বসায় রঙিন  খুশির আড্ডাখানা। ___________________  [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]

ছড়া ।। নতুন বছর ।। বিদ্যুৎ মিশ্র

ছবি
নতুন বছর বিদ্যুৎ মিশ্র নতুন বছর কাটুক ভালো মনে আছে আশ,  ভালোবাসা থাকুক ভরে সবার বারো মাস। গরিব এবং আর্তজনের মিটুক তবে দুখ, ছেলে বুড়ো সবার যেন গর্বে ভরুক বুক। রোগ জ্বালা সব থাক না দূরে নতুন বছর ভাই, মিলেমিশে একসাথে সব থাকতে সবাই চাই। ভালো মন্দ মিলিয়ে ওই গেল একুশ সাল, দুঃখ শোকের অনুভূতি যাক না মুছে কাল। নতুন বছর আহ্বান করি ফুটুক মনে ফুল, উচিৎ শিক্ষা পেয়ে সবাই করবো না আর ভুল। _______________   কাশীপুর, পুরুলিয়া। [চিত্রঃ : ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত ]

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। বকবক ।। সুশান্ত সেন

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছড়া ।। স্বপ্ন কুঁড়ি ।। বিবেকানন্দ নস্কর

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

ছোটগল্প।। উপহার।। শ্যামল হুদাতী

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২