Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছোটগল্প ।। বসন্ত সখা ।। দীপক পাল

  

বাঙালির চেতনায় বসন্ত বরণ

 

বসন্ত সখা 

  দীপক পাল

 

 

- ' হ্যালো, দাদাভাই আমাদের বাড়িতে আসবি রে একবার?'

- ' কেন রে, এইতো সেদিন তোদের বাড়ি থেকে ঘুরে এলাম। এবার নাহয় তুই আমাদের বাড়িতে আয়।'

- ' আমাদের বাড়িতে তোকে আসতে বলছি কেন জানিস?'

- ' কেনো বল না?

- ' আমাদের পরীক্ষা তো শেষ হয়ে গেছে তাই একদিন বিকেলে চুপি চুপি বাড়ির পেছনের বাগানে ঢুকেছিলাম। বাগানে ঘুরছি ঘুরছি হঠাৎ কোত্থেকে একটা মিষ্টি গন্ধ নিয়ে একটা দমকা বাতাস এসে আমার চুলগুলো সব এলোমেলো করে দিলো। দু হাতে চুলগুলো সামলে উঠতে না উঠতেই দেখি কি সুন্দর একটা বড়ো ছেলে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। ভয় পেয়ে আমি যেই পালাতে গেছি অমনি সে বলে ওঠে, পালিয় না বন্ধু আমিযে বসন্ত। আমার বড়দির নাম শীত। তার কাছে আমি তোমাদের কথা খুব শুনেছি। তোমার দাদা কই? তার নাকি খুব সাহস।  আমার শীত বড়দির কাছে এখানকার বর্ণনা শুনে যেই এখানে এসেছি অমনি তোমাকে দেখতে পেলাম। শীত বড়দি যে রকম বলেছিল ঠিক তোমাকে সেই রকম দেখতে তাই এই বাগানে ঢুকে পড়লাম অক্লেশে তোমার সাথে আলাপ করতে। বলো তুমি কেমন আছো? তোমার দাদাই বা কোথায়, কেমন আছে সে? একবারটি তাকে ডাকো না, আলাপ করি  তার সাথেও। তাকে

যে আমার দেখতে ইচ্ছে করছে একবার।'

- ' সে এখানে থাকেনা সে থাকে তো কলকাতায়।'         

- ' তুমি তাহলে একটা কাগজে দাদার নাম আর ঠিকানা  লিখে এই চাঁপা গাছের নিচে রেখে দেবে কেমন ? আমি সেই কাগজটা নিয়ে ঠিক তার কাছে পৌঁছে যাবো। এখন তাহলে আমি যাই কেমন? পরে আবার দেখা হবে বন্ধু। বলে সে মিলিয়ে গেল।'

- ' তবে সোনামনি তুই তাই কর। পিসিকে বলে একটা কাগজে আমার বাবার নাম আর ঠিকানা লিখে চাঁপা গাছের নিচে রেখে দে। দেখি কি হয়।'

- ' আচ্ছা তাই করবো। এখন তাহলে রাখলাম।'

- ' হ্যাঁ রেখে দে আমার আর দুটো পরীক্ষা বাকি।'

              

                  

                                                        ( তিন দিন পর )

 

- ' হ্যালো কে? আমি বাবুসোনা বলছি জোকা থেকে। একটু সোনামনিকে দেবে পিসি।'

- ' দিচ্ছি দাঁড়া, আগে বল তোর পরীক্ষা কেমন হলো? এবার তো ক্লাস টুয়ে উঠবি তুই।'

- ' হ্যাঁ, তুমি আগে সোনামনিকে দাওতো। আমার পরীক্ষা খুব ভালো হয়েছে।'

- ' দিচ্ছি রে বাবা দিচ্ছি ওহ।

    কিছুক্ষণ পর।

- ' কি বলছিসরে দাদাভাই?'

- ' সোনামনি জানিস আজ এক্ষুনি একটা ভারী মজা হলো।'

- ' কি মজা হয়েছেরে দাদাভাই?'

- ' আজ আমার পরীক্ষা শেষ হয়েছে। আমি মা সন্ধ্যে হওয়ার আগে একটু ছাদে উঠেছিলাম। কি

সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের বাড়ির ছাদের টবে জানিস। আমি আর মা গাছে জল দিচ্ছিলাম

আর গল্প করছিলাম। বেশ মজা হচ্ছিল। একটু পরে মা নিচে নেমে গেলো আর বলে গেলো তাড়াতাড়ি

নিচে নেমে আসতে। কিছুটা পরে আমি নিচে নামব নামব করছি ঠিক সেই সময় একটা মিষ্টি হাওয়া

এসে আমাদের টবের ফুলের গন্ধ ছড়িয়ে আমার জামা প্রায় উড়িয়ে নিয়ে যায় আর কি। আর সেই

হাওয়ায় কোথা থেকে এক টুকরো কাগজ আমার পায়ের কাছে এসে পড়ল। তুলে দেখি তোর হাতে লেখা আমাদের বাড়ির ঠিকানা। সেটা উঠিয়ে দেখি সামনে কি সুন্দর বসন্ত দাদা দাঁড়িয়ে আছে। আমি বললাম তুমিতো বসন্ত দাদা। বসন্ত দাদা সুন্দর একটু হেসে বললো, আমাকে চিনতে পেরেছো তাহলে। আমি তোমাদের বসন্ত দাদাও বটে আবার বসন্ত সখাও বটে।'

- ' তুই তখন কি বললিরে দাদা।'

- ' আমি বললাম তুমি আমার ছোট বোনের কাগজ খানা কি করে আনলে সেই দুর্গাপুর থেকেবসন্ত দাদা বললো, উড়িয়ে এনেছি। তারপর বললো, তোমাকে দেখার আমার খুব ইচ্ছে ছিল তাই দেখা করলাম এবার আমি যাই। কিন্তু এই পরীক্ষার পরে তোমার বোনের সাথে তোমার কি করে দেখা হবে?

আমি তখন বললাম আমরাতো একসাথে কোথায় যেনো বেড়াতে যাবো। বাবা মার সাথে তাই নিয়ে কালকে আলোচনা করছিল।'

- ' তাইনাকিরে দাদাভাই আমরা সবাই বেড়াতে যাব কোথাও? কবেরে সেটা?'

- ' সেটা আমি জানি না। তবে শীঘ্রই বেড়াতে যাব।'

- 'বেড়াতে যাবার কথা শুনে বসন্ত দাদা কি বললো ?'

- ' বললো যেখানেই যাও আমার সাথে তোমাদের দেখা হবে বারবার। পাহাড়ে বলো সমুদ্রে বলো কি সমতলে আমার সাথে দুটো মাস তোমাদের দেখা হবে সর্বত্র। আমার গতিবিধি যে সর্বত্র। এরপর আমার রাগী দাদাটা আসলেই আমাকে পাঠিয়ে দেবে বাড়িতে জোর করে। তখন আবার একবছর তোমাদের সাথে দেখা হবে না। আচ্ছা এখন আমি তাহলে চললাম। বলে সে কোথায় মিলিয়ে গেলো।'

- ' আমাদের তো দেখা হবে এখন দুমাস বল দাদা?'

-' ঠিক বলেছিস।'

 

 

_______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

Address:-

--------

দীপক পাল

DTC Southern Heights,

Block-8, Flat-1B,

Diamond Harbour Road,

Kolkata - 700104.


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া ।। ভাবে খুকু ।। দীনেশ সরকার

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছড়া ।। কে? ভেবে বলো ।। সমীর কুমার দত্ত

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছোটগল্প ।। ধরণীর দয়া-রাজ ও হিংসুটে বোনেরা ।। শংকর ব্রহ্ম

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২