Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অনুগল্প ।। একটু সহানুভূতি ।। মিঠুন মুখার্জী

      

রাস্তার কুকুরের বাঁচার অধিকার আছে: সুপ্রিম কোর্ট

একটু সহানুভূতি

          মিঠুন মুখার্জী 


গতবছর শীতকালের ঘটনা। সেদিন কলকাতায় ছয়-সাত ডিগ্ৰি ঠান্ডা ছিল। রাত দশটা। গৃহশিক্ষক উদয় একটি বিশেষ কাজে বাজারে গিয়েছিলেন। কয়েকটি দোকান তখন খোলা ছিল।  রাস্তায় হাতে গোনা পাঁচ থেকে সাতটি লোক। ঠান্ডায় সব ঘরে ঢুকে গেছে ‌‌। উদয় মেয়ের জন্য দুধ কিনছিলেন। হঠাৎ তার নজর যায় একটি কুকুরের উপর। কুকুরটি তার চারটি ছোট ছোট সন্তানকে নিয়ে গুটিশুটি হয়ে শুয়ে ছিল। কুকুরের বাচ্চাগুলো মায়ের বুকের মধ্যে মুখ পুড়ে দিয়ে শরীরটাকে একটু গরম করার চেষ্টায় ছিল। কিন্তু ঠান্ডার কাছে হার মানছিল তারা। এই দৃশ্য দেখে উদয়ের খুব খারাপ লাগে। তিনি ভাবেন, "আমরা মানুষেরা কত সুখী। প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য অন্তত মাথার নীচে একটি ছাঁদ আছে। খাওয়া-পড়ার কোনো অভাব নেই। তবুও আমরা জীবন নিয়ে খুশি নই। আমাদের চাহিদার শেষ নেই। অথচ এই অবোলা জীবেরা খাওয়া - দাওয়া, আশ্রয় থেকে বঞ্চিত হয়েও সন্তানদের ও নিজেকে এই প্রতিকূল পরিস্থিতিতে বাঁচানোর চেষ্টা করছে। আমরা বেইমানি করলেও এরা প্রভুর সঙ্গে কখনো বেইমানি করে না। সমাজে অসৎ বেইমান মানুষের পাশে লোকের অভাব নেই, অথচ প্রভুভক্ত কুকুরের মতো সৎ মানুষের সমাজে কদর কম।" 
           তিনি আরও ভাবেন, "সারারাত এই ভাবে লড়াই চালিয়ে যাবে এরা। নিমোনিয়ায় মারা গেলেও দেখার কেউ নেই। কোনো ডাক্তার এদের স্পর্শ করে না। কারণ এরা রাস্তার কুকুর। সারাটা জীবন মানুষের অবহেলায় অত্যাচারে বেঁচে থাকে এরা। একটু করুণা করে না কেউ। এদেরও জীবন, আমাদেরও। " একসময় তিনি কয়েক প্যাকেট বিস্কুট কিনে কুকুরগুলোকে খেতে দেন। ঠান্ডায় কাঁপতে কাঁপতে লেজ নেড়ে সেই বিস্কুটগুলো খায় তারা। তিনি যখন হেঁটে বাড়ি যান তখন ছানা-পোনা নিয়ে কুকুরটি তার পিছু নেয়। সেই রাতে গাড়ি রাখার ঘরে তাদের জায়গা দেন তিনি। মনে মনে ঠিক করেন আজ থেকে এরা এখানেই থাক। পরদিন প্রত্যেক কুকুরের জন্য একটি করে জামা তৈরি করে দেন তিনি। তার পত্নী করবীকে বলেন ---- "এরা রাত জেগে মানুষের উপকার করে, কিন্তু বিনিময়ে কপালে জোটে মানুষের লাথি - ঝাঁটা। তাই এদের একটু উপকার করে আজ আমার খুব আনন্দ হচ্ছে।"
____________________________________________________________________________
 

মিঠুন মুখার্জী
C/O-- গোবিন্দ মুখার্জী
গ্ৰাম : নবজীবন পল্লী
পোস্ট+থানা -- গোবরডাঙা
জেলা -- উত্তর ২৪ পরগণা
পিন-- 743252


         

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

শব্দছক,ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 2nd issue: November2021

কবিতা ।। তফাত ।। বন্দনা কুন্ডু

ছড়া ।। একটু ভালোবাসা ।। তপন চক্রবর্তী

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ভ্রমণকাহিনি ।। ভুবনমোহিনী ভুটান ।। জয়ন্ত দাস

ছড়া । আলোর তৃষা ।। সুদামকৃষ্ণ মন্ডল

ছড়া ।। খুকির রথ দেখা ।। সুব্রত কুণ্ডু ।।

ছড়া ।। অবশেষে ।।বদ্রীনাথ পাল

ছোটোদের আঁকা ।। মনামি মন্ডল, অহনা বিশ্বাস, সৃজা দাস, সিমিকা বৈরাগ্য

মাসের পছন্দ

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

কবিতা ।। খুকির বায়না ।। খগেশ্বর দেব দাস

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২