Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১৫।। ডিসেম্বর ২০২২



সম্পাদকীয়

সবে শীত পড়তে শুরু করেছে এখন। তোমাদের পরীক্ষাও শেষ। সামনেই বড়দিনের ছুটি। শীতের মজার দিনগুলি হাজির। পিকনিক, বড়দিনের কেক খাওয়া, ঘুড়ি ওড়ানো, চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া, নলেন গুড়ের পিঠে-পুলি খাওয়া, কত কী! গ্রামে যারা আছো, তাদের এখন নবান্ন উৎসব। কতরকম খাওয়া-দাওয়া, মাঠে কাশফুল পোড়ানো। আরও আছে, মুঠ পুজো, ইতু পুজো। সামনে আসছে মকর সংক্রান্তির মেলা, ঘুড়ি উৎসব। এখন শুধু আনন্দ আর খাওয়া-দাওয়ার দিন। 

তবে যারা খুব গরীব, যাদের শীতের পোশাক নেই, তাদের ভারি কষ্ট এই শীতে। তোমার চেনা কেউ এমন থাকলে বাবা মাকে জানিয়ে তাদের জন্য তোমার পুরানো শীতের পোশাক থাকলে দিও, পারলে নূতন পোশাক কিনে দিও। অবশ্যই তার আগে জেনে নেবে, তাঁরা তা নিতে আগ্রহী কিনা। দেখবে এতে তোমার আনন্দ আরও খানিকটা বেড়ে যাবে।

পড়াশোনার অবসরে নতুন কিশলয়ের সাথে শীতের আমেজেটাকে জমিয়ে উপভোগ করো। শীতে ঠাণ্ডা লাগিও না যেন। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। কিশলয়ে লেখা আঁকা পাঠিও।

 

শুভকামনাসহ--

প্রিয়ব্রত দত্ত ও কার্তিক চন্দ্র পাল।
কার্যনির্বাহী যুগ্ম সম্পাদক,
কিশলয় মাসিক শিশুকিশোর ই-ম্যাগাজিন
১২ ই, ডিসেম্বর, ২০২২
 =============
 
বিঃদ্রঃ অনুগ্রহ করে স্ক্রিন শেয়ার নয়, লেখার লিঙ্ক শেয়ার করুন। যত্ত খুশি।
 প্রচ্ছদ-চিত্র: ইন্টারনেট মাধ্যম থেকে গৃহীত 

-------------০০০------------- 

 সূচিপত্র

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়