Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গল্প ।।  ভুতো খুড়ো আর এক সিঁধেল চোর ।। জীবন পাইক

 Sidhel Chor News in Bengali, Videos and Photos about Sidhel Chor -  Anandabazar 
 
ভুতো খুড়ো আর এক সিঁধেল চোর
 জীবন পাইক
     
   তখন শীতকাল ৷রাত দুপুরে পাড়া একেবারে নিঝুম ৷সারা পাড়া একেবারে ঘুমের মাঝে ডুবে গেছে  ৷গরমকাল হলে বিষয়টা অন্যরকম হত ৷ তখন ঘুম আসতে চাইতো না ,অসহ্য গরমে বাড়ির বাইরে বেরিয়ে হাঁটা চলা করতো গ্রামীণ মানুষ জন , কুকুরের চিৎকার  ও কানে আসত ৷ পথে ঘাটে এরা তখন দল বেঁধে এদিক ওদিক হট্টগোল বাধাতো৷কিন্তু শীতকাল বলে পথের কুকুরগুলো ও আজ হয়তো কোন গরম জায়গা খুঁজে নিরিবিলিতে বেশ ঘুম দিচ্ছে ৷
             এই শীতের সময়টা চোর ডাকাতদের মোক্ষম সময় ৷ রাস্তা মাঠ-ঘাট সব ফাঁকা ৷ বিশেষত , যারা সিঁধেল চোর  তাদের কথা তো ধরা ছোঁয়ার বাইরে ৷প্রায় প্রত্যেক রাতে তারা সিঁধ কাঠি নিয়ে বেরিয়ে পড়ে ৷ এরা সিঁধকাঠি দিয়ে হাতের কায়দায় এমন ভাবে মাটির ঘরে এমন ভাবে গর্ত কাটে তাতে বাড়ির মালিক বিন্দুমাত্র টেরই পায় না ৷
           ধনী লোকেরা ডাকাতদের থেকে সাবধানে থাকতে চায় ৷তাই তারা লাইসেন্স করা বন্দুক ঘরে সযত্নে রেখে দেয় ৷আর সে কারণে ছিঁচকে চোর,সিঁধেল চোরের দল বড়ো লোকদের বাড়ি এড়িয়ে চলে ৷বাপ মার দেওয়া জানটা বন্দুকের নলের সামনে দাঁড় করাতে চায় না ৷তাই ওরা একেবারে যারা সাধারণ এবং গরীব এরা তাদের ঘরে হানা দেয় ৷থালা ,বাসন, গ্লাস, ঘটি, বাটি এরা রাতের অন্ধকারে সব চুরি করে ৷ পান্তার হাঁড়ি ও পর্যন্ত বাদ যায় না ৷
          আমাদের পাড়ায় ছিল শ্রীমান ভূতনাথ বাঁড়ুজ্জ্যে ৷ বামুন মানুষ ৷আমরা তাকে বলি ভূতো বামুন৷ ভূতো বামনের বাড়ির পাশে ছিল মস্ত বড়ো আমগাছ ৷ পাকা আমে গাছ ভরেই থাকত ৷আমগাছে ঢিল ছোঁড়া কারোর জো ছিল না ৷ ভূতো খুড়োর ছিল এমনই দাপট ৷খুড়োর তিন ছেলে ৷তারা ও বাবার মতো কিপটে আর হাড় বজ্জাত ৷বড়ো গোঁয়ারে ও বটে৷ খুড়োর ঘরের বাইরে চার দিকে ছিল মাটির পাঁচিল ৷সারা  পাঁচিলে শুকনো তাল পাতা ছাওয়া ৷আমগাছে ও তাল করাত পেরেক দিয়ে শক্ত করে লাগানো ৷
          একদিন ঘটে গেল এক কান্ড ৷তখন পোষ সংক্রান্তি ৷পাড়ার অনেক লোক জন গঙ্গাসাগর এ তীর্থ করতে গেছে ৷ মাঝ রাত   তখন৷ হঠাৎ ভূতো বামুনের বাড়ির সবাই গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দেয় চোর চোর ৷সকলের মুখে একই কথা ৷তাল পাতা  পাঁচিলের উপর থেকে হুড়মুড়িয়ে ফেলে বাড়ির ভিতরে লাফিয়ে পড়েছে কেউ ৷নির্ঘাৎ সিঁধেল চোর ৷ সিঁধেল চোর না হয়ে পারে না ৷পালাতে পারে নি ৷ আছে ৷অবশ্য ই আছে ৷ লুকিয়ে আছে কোথাও ৷ফিসফিসিয়ে খুড়ো বলে ,খুব সাবধান ৷পালাতে যেন না পারে ৷অন্ধকারে লাঠি হাতে সবাই হামাগুড়ি দিয়ে সিঁধেল চোর খোঁজে ৷
           রাত হু হু করে বাড়তে থাকে ৷একটা সময় ঝোপের ভিতর থেকে ভূতো বামনের ছোট ছেলে চোরের ঠ্যাং ধরে চিৎকার জোড়ে ধরেছি ধরেছি ৷আর সেই সঙ্গে চিৎকার মার মার ৷ সেই রাতে এত মার খাওয়ার কথা চোর সাত জন্মে ও ভুলতে পারবে না ৷সকলের চিৎকার এর মধ্যে মার খাওয়া ব্যক্তির কোন কথাই ওরা কানে নিচ্ছিল না ৷একটা সময় ক্ষীণ কন্ঠের আওয়াজ কানে আসতেই ওরা সবাই আঁৎকে ওঠে ৷ওরা ভাবতে পারছে না চোর বলে ওরা এতক্ষণ কাকে মেরেছে ৷বাড়ির সামনে ততক্ষণে পাড়া ভেঙে লোক জমে গেছে ৷ 
ভোর হতে না হতেই তিন ছেলে বুড়ো বাপকে নিয়ে ছুটলো হাসপাতালে ৷
 ____________________________________________________________________________________
 
 
জীবন পাইক
সুভাষগ্রাম,সোনারপুর,দক্ষিণ ২৪পরগণা
  [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

শব্দছক,ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 2nd issue: November2021

কবিতা ।। তফাত ।। বন্দনা কুন্ডু

ছড়া ।। একটু ভালোবাসা ।। তপন চক্রবর্তী

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ভ্রমণকাহিনি ।। ভুবনমোহিনী ভুটান ।। জয়ন্ত দাস

ছড়া । আলোর তৃষা ।। সুদামকৃষ্ণ মন্ডল

ছড়া ।। খুকির রথ দেখা ।। সুব্রত কুণ্ডু ।।

ছড়া ।। অবশেষে ।।বদ্রীনাথ পাল

ছোটোদের আঁকা ।। মনামি মন্ডল, অহনা বিশ্বাস, সৃজা দাস, সিমিকা বৈরাগ্য

মাসের পছন্দ

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

কবিতা ।। খুকির বায়না ।। খগেশ্বর দেব দাস

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২