Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। শিক্ষা ।। সুশান্ত সেন

 
 
শিক্ষা
সুশান্ত সেন
 
রাম বাবুদের বাড়িটা ছিল মস্ত বড় একটা
তারই কোণে দামড়া বিশু খেলতে বসে সাট্টা।
খেলতে বসে বন বনাবন ঘুরতে থাকে মাথা
তারই সাথে বাড়তে থাকে হিসেব লেখার খাতা,
হিসেব হলে বাড়বে দেনা সবাই যেমন জানে
দেনার চোটে বিক্রি বাড়ি লিখছে অভিধানে।
ঠাকুরদাদা'র তৈরি বাড়ি ছিল রামের ভাগ্যে
কথার পৃষ্ঠে আবার কথা বলা এখন থাক গে,
সাট্টা খেলা নেশার মত হেরেই বিশু জানলো
রামবাবুর বারণ শেষে বেদম ঠকে মানলো।
বিশু ছিল রামবাবুদের একটি মাত্র পৌত্র
স্নেহের বাঁধন দিয়ে বাঁধা,  যদিও ভিন্ন গোত্র।
বিশু শেষে বললো এসে শপথ আমার থাকুক
আড্ডা খানায় যাবোই নাকো, বন্ধু যতই ডাকুক।
_____________________________________

সুশান্ত সেন
৩২বি, শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০
  [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়