পোস্টগুলি

Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। খোকার সকাল ।। সুজন দাশ

ছবি
  খোকার সকাল সুজন দাশ  হাঁটছে খোকা উঠোন জুড়ে মিঠেল রোদের পরশ মেখে, নাচছে ফড়িং তিড়িং বিড়িং   ভয় পেয়ে যায় খোকা দেখে!  কিচির মিচির ডাকছে কাছে ভাত শালিকের দুটো ছানা, ধরতে গেলে পালায় দূরে  অমনি তারা মেলেই ডানা !  ঝিঙ্গের মাচায় বসে ফিঙে আয়েশে বেশ পুচ্ছ নাড়ে, তাকায় খোকা সেদিক পানে   ফুলগুলো তার নজর কাড়ে!  দেখলো চেয়ে প্রজাপতি  বসলো এসে ফুলের পরে,  সাধ জেগেছে অমনি খোকার  এবার তাকে আনবে ধরে।  প্রজাপতির রঙিন ডানায়  আছে জাদুর ছবি আঁকা!  উড়ে উড়ে বসছে ফুলে  যায় না তারে বশে রাখা। সুজন দাশ  আটলান্টিক সিটি,নিউজার্সি,  যুক্তরাষ্ট্র।   [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

গল্প ।। বাদলের প্রাপ্তি ।। শংকর ব্রহ্ম

ছবি
  বাদলের প্রাপ্তি শংকর ব্রহ্ম                          পুজোয় কোনবারই নতুন জামা হয় না বাদলের। সে জন্য তার মনে কোন দুঃখ নেই। পুরনো জামা পরেই সে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখে।                      'শিবানী' হোটেলের মালিক কিশোরীলালের মতো বিরাট ভুড়ি নিয়ে গনেশ ঠাকুর দাঁড়িয়ে থাকে ছোট একটা ইঁদুরের পাশে। অবশ্য মুখটা কিশোরীলালের মতো না, হাতির মতোন দেখতে। দেখে তার খুব হাসি পায়। আর কার্তিক ঠাকুর পাড়ার অবনী কাকুর মতো সবসময়ই ফিটফাট হয়ে ময়ূরের উপর বসে থাকে। অবনী কাকু অবশ্য বাইকে বসে হুস করে বাইক চালিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়। আর কার্তিক ঠাকুর শুধু ময়ূরের উপর বসেই কাটিয়ে দেয় সারাটা দিন, কোথাও উড়ে যায় না।                   আর লক্ষ্মী সরস্বতী ঠাকুর দেখতে যেন ঠিক ওই দোতলা বাড়ির ...

ছড়া ।। খেলা ।। নিরঞ্জন মণ্ডল

ছবি
  খেলা নিরঞ্জন মণ্ডল তোমায় কেনো ডাক পাঠালাম এখন মনে ভাবি, আসলে কাছে হারিয়ে গেল রূপনগরের চাবি! কেমনতর চলন তোমার কোন জগতে ছিলে তুলোট ছোঁয়ায় অমন কেন চমকে আমায় দিলে? দু'চোখ ছিল মায়ায় ভরা,গলায় ছিল সুর ফুলের বাসে বিভোর ছিল আমার হৃদয়পুর। ধুসর হলো চোখের পাতা,হারিয়ে গেলো গান বাড়লো বা কই তোমার 'পরে আমার প্রাণের টান! জোছনা চাঁদের আভাস ছিলো,আকাশ ভরা তারা তোমায় পেয়ে সবটা এখন নিকশ আঁধার পারা। জোয়ার নদী আর ডাকে না সাগর-মুখী টানে ধুম-নেশাতে ঘুম ভাঙে না ভোরের পাখির গানে। সবুজ খেতে পাই না খুঁজে অরূপ কোনো রূপ, তোমায় নিয়ে আঁধার ঘরের কোণটা ছুঁয়েই চুপ! বাগান ভরা ফুলের মাঝে যাওয়ায় এখন মানা, রামধনু আর জাগায়নাকো প্রজাপতির ডানা। এ সব কথা বোঝার তোমার নেইতো সময়--মানি আমায় নিয়ে খেলছ তুমি আজব খেলা--জানি। তবু তোমায় এড়িয়ে যেতে পারছি বা কই আর সময় জুড়ে তোমার কাছেই হারছি বারংবার! আর কতদিন এমন খেলা চলবে কে তা জানে, খুঁজছি এবং খুঁজছি কেবল এমন বাঁচার মানে। আঁধার মোছার আকুল টানে হারিয়ে যদি যাই সে দিন যেন শরীর জুড়ে তোমার পরশ পাই। তোমার গলায় ফুটিয়ে যাবো সব হারানোর গান যাবই রেখে ভাবনা-জোড়া অলখ পিছন টান। _______________...

ছড়া ।। এবার হাসো ।। দীপঙ্কর বেরা

ছবি
  এবার হাসো দীপঙ্কর বেরা                                              এবার হাসো মুখটি খুলে দেখতে ভালো লাগে,  রামগরুড়ের ছানা হয়ে  একি করছ রাগে!  ফোকলা দাঁতটি দেখাও দেখি হাসি মুখটি করে,  হুঁকো মুখো আর থেকো না  ছোট্টো আমার ঘরে। একটু হাসি দেখবে কেমন  হঠাৎ আনবে ভালো,  সব কিছু সব তোমার জন্য সূর্য ভরা আলো। রামগরুড়ের ছানা হলে খুব বিচ্ছিরি লাগে,  মিষ্টি হাসলে যা চাইবে তা পাবে সবার আগে। _________________    [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

ছড়া ।। পাদ্যিক ।। নীলমাধব প্রামাণিক

পাদ্যিক নীলমাধব প্রামাণিক কবির দলে নাম  লেখাতে  পাঁচুগোপাল বদ্য ছ রাত জেগে লিখল শেষে পাঁচহাতি এক পদ্য । লেখক মহল পদ্য খানা দেখেন  কৌতুহলে কেউ বা বলেন পড়েই দেখুন পদ্য কাকে বলে ! পদ্মা পাড়ের পদ্মলোচন দেখেই কুপোকাত পড়তে পড়তে আসলো নেমে দিন গড়িয়ে রাত । পদ্য ছোটে গড় গড়িয়ে উজিয়ে মাঠ শহর নগর পদ্য নিয়ে টালবাহানা যেমন আড়ে তেমনি বহর । এলাকার নাম করা সব সত্যি যারা পদ্য লেখে তারাও সব  থতমত এ ধারার পদ্য দেখে । শেষমেশ কোবতে লেখা বরিষ্ঠ এক কাব্যিক উপাধি দিলেন তাকে উদীয়মান পাদ্যিক । _______________________________   [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। বকবক ।। সুশান্ত সেন

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছড়া ।। স্বপ্ন কুঁড়ি ।। বিবেকানন্দ নস্কর

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

ছোটগল্প।। উপহার।। শ্যামল হুদাতী

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২